| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১০:০৩:০৮:পূর্বাহ্ন  |  ১৮৬১৭১৯ বার পঠিত
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। রায় ঘোষণার পর অন্তর্বর্তী সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে দুই সাবেক শীর্ষ নেতার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড “একটি ঐতিহাসিক রায়”। রায়ের প্রেক্ষাপটে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।


বিবৃতিতে বলা হয়েছে, রায়-পরবর্তী সময়ে আবেগের বশবর্তী হয়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, সহিংসতা, উত্তেজনাপূর্ণ আচরণ বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সাধারণ মানুষের মনে আবেগ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক—তবে সেই আবেগ যেন জনশৃঙ্খলা বিঘ্নিত না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

সরকার আরও জানায়, দেশে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪