| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ভোটার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৪:৩৬:১৮:পূর্বাহ্ন  |  ১৮৬০২২৮ বার পঠিত
সংসদ নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ভোটার

রিপোর্টার্স২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন ও তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩৪ জন ভোটার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সিনিয়র সচিব বলেন, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। 

এর আগে গত ৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিলেন ৬,৪৭,৬০,৩৮২ জন, নারী ভোটার ৬,২৮,৫০,৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩০ জন। নতুন তালিকায় পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯% এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬%।

চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত নতুন ভোটারদের অনেকেই আসন্ন সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪