| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনা–কামালকে ফেরাতে চিঠি প্রস্তুত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৮:৩৩:৫৮:পূর্বাহ্ন  |  ১৮৫৯৯৬১ বার পঠিত
হাসিনা–কামালকে ফেরাতে চিঠি প্রস্তুত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন  বলেন,  নোট ভারবালের মাধ্যমে এই চিঠি পাঠানো হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকটি গণমাধ্যমকে তিনি  এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুত হচ্ছে। আজকেই পাঠানো হতে পারে। শুধু নোট ভারবালের মাধ্যমে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ করা হবে।

এর আগে গতকাল সোমবার তিনি জানিয়েছিলেন, দুই আসামিকে ফেরাতে রাতে বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হবে। এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব আসেনি। তবে এখন পরিস্থিতি ভিন্ন। এখন শাস্তি দেওয়া হয়েছে। তাদের (ভারত) সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাকে ফেরত আনতে অফিসিয়ালি আমরা চিঠি দেব।  


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪