| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিল্লি গেলেন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৮:৫২:৪০:পূর্বাহ্ন  |  ১৮৫৯৯৭৪ বার পঠিত
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা   দিল্লি গেলেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক:  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লি পৌঁছেছেন । 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

জানা যায়, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে।

সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে। আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪