| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার ভোট দেবে রেকর্ডসংখ্যক তরুণ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৯:৪৩:২৮:পূর্বাহ্ন  |  ১৮৫৯৯৭১ বার পঠিত
প্রথমবার ভোট দেবে রেকর্ডসংখ্যক তরুণ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দিতে পারবে। বিগত স্বৈরশাসনের অধীনে অনুষ্ঠিত তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোটাধিকারের সুযোগ না পাওয়া তরুণরাই এবার ভোটকেন্দ্রে অংশ নেবে বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার প্যাস্কেল গ্রোটেনহুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘উত্থানের সময় যারা ঢাকা ও অন্যান্য শহরের দেয়ালজুড়ে গ্রাফিতি ও চিত্রকর্ম এঁকে আন্দোলনে শক্তি জুগিয়েছিল, সেই তরুণরাই এবার প্রথম ভোট দিতে আসবে।’

ড. ইউনূস জানান, তার সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

আলোচনায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার প্রসঙ্গও তোলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং দলটির নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করেছে। এ কারণে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।’

সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে যুব ও নারী উদ্যোক্তাদের জন্য একটি সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন ডাচ ভাইস মিনিস্টার প্যাস্কেল গ্রোটেনহুইস। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি নিয়েছে, তা প্রশংসনীয়।’ নতুন শ্রম আইন সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে তিনি জানান, এই আইন নেদারল্যান্ডস ও ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে।

তিনি আরও জানান, শিগগিরই পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করার পরিকল্পনা রয়েছে। ডাচ কোম্পানিগুলো বাংলাদেশে সরাসরি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪