গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বাগের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কেমিক্যাল কারখানায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। বুধবার দুপুর ২টা ৫৫ মিনিটে ফায়ার সাভির্সের ৯টি ইউনিট চেষ্টা চারিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের সদরদপ্তর জানায়, আগুনের খবর পেয়ে ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও দুই ইউনিট যোগ হয়। ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকেক্ষতি হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কারখানার বিভিন্ন অংশে আগুনের সূত্রপাত ঘটে। নিরাপত্তা কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এর আগে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি। আশেপাশের মানুষদের নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। অগ্নিকাণ্ডে কারখানায় কতটা ক্ষতি হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি