| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর রামপুরায় বাসে আগুন,বিস্ফোরণের শব্দ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১০:৩৫:৫৫:পূর্বাহ্ন  |  ১৮৫৮০৫৮ বার পঠিত
রাজধানীর রামপুরায় বাসে আগুন,বিস্ফোরণের শব্দ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরায়একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের কাছাকাছি একটি স্থানে দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পর বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ  শোনা গেছে। তারা জানান, জনমনে আতঙ্ক ছড়াতে কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ সদস্য বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করবেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪