| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সাড়ে ৩ হাজার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৮:১২:৪৫:পূর্বাহ্ন  |  ১৮৪৫৬৬৯ বার পঠিত
পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সাড়ে ৩ হাজার
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছেন পোস্টাল ভোট বিডি অ্যাপে।এ কার্যক্রম শুরু হয় গতকাল বুধবার (১৯ নভেম্বর)। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্য জানান,আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান ।

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় ১৭৪৫, জাপানে ৬৯০, চীনে ৩৬৮, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩, লিবিয়ায় ৬১, মিশরে ৫২, উগান্ডায় ১৯, মোজাম্বিক ১৫, মরিশায়ে ১৪, নাইজেরিয়ায় ১১, লাইবেরিয়ায় ১১, বোতসোয়ানায় ৯, রিপাবলিক অব কঙ্গোয় ৬, তানজানিয়ায় ৫, কেনিয়ায় ৪ ও মরক্কো থেকে চারজন নিবন্ধন করেছেন।

পোস্টাল ব্যালটে এবার প্রবাসীরা ছাড়াও কয়েদি এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দিতে পারবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪