| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৯:২৪:৫০:পূর্বাহ্ন  |  ১৮৪৩০৯৭ বার পঠিত
বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান

স্টাফ রিপোর্টার: রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলছে। খুঁটির নিচের ফুটপাতে বেশ কয়েকটি দোকান রয়েছে। আগুন দেখে দোকানিরা দোকানের জিনিসপত্র গুছিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে খুঁটির আগুনের ফুলকি নিচে পড়ে কয়েকটি দোকানের কিছু অংশ পুড়ে যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪