| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী হলফনামায় বিদেশে থাকা সম্পদেরও হিসাব দিতে হবে: দুদক চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০২:১২:৩৩:পূর্বাহ্ন  |  ১৮৩৯০১১ বার পঠিত
নির্বাচনী হলফনামায় বিদেশে থাকা সম্পদেরও হিসাব দিতে হবে: দুদক চেয়ারম্যান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে । 

রোববার (২৩ নভেম্বর) সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন,সম্পদের বিবরণীতে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। পাশাপাশি ঊনপার্জিত সম্পদ যাদের থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা গ্রহণ করবে।

দুদকের নানা সীমাবদ্ধতারা কথা তুলে ধরে ড. আবদুল মোমেন বলেন, ‘২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল ৫ দশমিক ২১ একর, তবে আমরা অনুসন্ধান করে পাই ২৯ একর। সে সময় দুদক সেটি তদন্ত করে বের করলেও ব্যবস্থা নেওয়া যায়নি।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪