| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী নির্যাতন মামলায় মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৬:১২:২২:পূর্বাহ্ন  |  ১৮৩৮১৬৮ বার পঠিত
নারী নির্যাতন মামলায় মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: শরীয়াহভিত্তিক নিকাহ কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত পরশু কাসেমীর স্ত্রী থানায় নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪