| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮মে থেকে বঙ্গতে নেহার ‘ফ্যাকড়া’

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৭৪১৭০ বার পঠিত
৮মে থেকে বঙ্গতে নেহার ‘ফ্যাকড়া’
ছবির ক্যাপশন: নেহার ‘ফ্যাকড়া’

আবু সুফিয়ান -
নিদ্রা দে নেহা, উঠে এসেছিলেন ২০২০ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চ থেকে। মডেলিং দিয়ে বিনোদনজগতে শুরু পথচলা। এরপর নাটক, টেলিফিল্ম হয়ে কাজ করেছেন ওয়েব সিরিজেও। এমনকি গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘শরতের জবা’ সিনেমা। এবার আসছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে। সিরিজটি নির্মাণ করেছেন আসিফ চৌধুরী। গত বছরের আগস্টে দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই ওয়েব সিরিজটির দৃশ্যধারণ হয়েছিল। সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ। ‘ফ্যাঁকড়া’ সিরিজে গোলাপি চরিত্রে অভিনয় করছেন নিদ্রা দে নেহা। তার বিপরীতে আছেন পার্থ শেখ। আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম প্রমুখ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪