| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলছে চলচ্চিত্র পরিচালকদের ভোটের লড়াই

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৭০৯৪৯ বার পঠিত
চলছে চলচ্চিত্র পরিচালকদের ভোটের লড়াই
ছবির ক্যাপশন: চলছে চলচ্চিত্র পরিচালকদের ভোটের লড়াই

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার (৯ মে) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।


গত বছরের শেষদিকে এই নির্বাচন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। পরবর্তী তারিখ ধার্য করা হয় চলতি বছরের ১০ জানুয়ারি, কিন্তু সেদিনও ভোটগ্রহণ স্থগিত হয়। সব জটিলতা পেরিয়ে এবার নির্বাচনের মাঠে নেমেছে দুটি প্যানেল। 


বর্তমান মহাসচিব শাহীন সুমন এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে মহাসচিব পদে লড়ছেন শাহীন কবির টুটুল। তাদের প্যানেলে রয়েছেন: সহসভাপতি: মনতাজুর রহমান আকবর, উপমহাসচিব: কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ: সেলিম আজম, প্রচার ও প্রকাশনা: ওয়াজেদ আলী বাবুল, তথ্যপ্রযুক্তি: বন্ধন বিশ্বাস, সাংস্কৃতিক ও ক্রীড়া: সাইফ চন্দন। 


অন্যদিকে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুশফিকুর রহমান গুলজার এবং মহাসচিব পদে রয়েছেন সাফিউদ্দিন সাফি। তাদের প্যানেলে রয়েছেন: সহসভাপতি: আবুল খায়ের বুলবুল, উপমহাসচিব: সালাউদ্দিন, কোষাধ্যক্ষ: সাইমন তারিক, সাংগঠনিক সম্পাদক: আবদুর রহিম বাবু, প্রচার ও প্রকাশনা: রফিক শিকদার, তথ্যপ্রযুক্তি: এস ডি রুবেল, সাংস্কৃতিক ও ক্রীড়া: মুস্তাফিজুর রহমান মানিক


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪