| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে খাল খননের কাজ শুরু করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিস্তারিত...

তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

নির্ধারিত ভাড়া অতিক্রমের কোনো নজির নেই, মালিকরা কম নিচ্ছেন: সড়ক পরিবহনমন্ত্রী

সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বরং পরিবহন মালিকরা যাত্রী আকৃষ্ট করতে স্বতঃস্ফূর্তভাবে ভাড়া কম নিচ্ছেন।

বিস্তারিত...

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময় পরিবর্তন হতে পারে।

বিস্তারিত...

লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষার দিকে যেতে চায় সরকার

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে আবার পরীক্ষা-ভিত্তিক ভর্তি ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে সরকার। সোমবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচনী ইশতিহারের আলোকে আগামী দিনের শিক্ষাখাত’ শীর্ষক সেমিনারে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন করতে সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সেখানে পৌঁছেছেন তিনি।

বিস্তারিত...

সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ সোমবার (১৬ মার্চ) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এর পর থেকেই শুরু হচ্ছে ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি।

বিস্তারিত...

ঈদে কারাবন্দিরা পাবেন উন্নতমানের খাবার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে আটক বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে বায়ুদূষণ, আর সেই তালিকায় দীর্ঘদিন ধরেই রয়েছে মেগাসিটি ঢাকা। কিছুদিন আগে বায়ুমান কিছুটা উন্নত হলেও সাম্প্রতিক সময়ে আবারও দূষণের মাত্রা বেড়েছে রাজধানীতে।

বিস্তারিত...

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৬ মার্চের ট্রেনের টিকিট

পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফিরতে আগ্রহী যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। এর ধারাবাহিকতায় আজ সোমবার (১৬ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ২৬ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।

বিস্তারিত...

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের পানি ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে বৃহৎ উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। সরকারি পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচির প্রথম ধাপে আগামী ছয় মাসের মধ্যে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী, নালা ও খাল পুনঃখননের কাজ সম্পন্ন করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

বিভিন্ন জেলায় কালবৈশাখীর আশঙ্কা, ঝড়ের গতি হতে পারে ৮০ কিমি

রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিস্তারিত...

মিরপুর বেনারসি পল্লিতে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্প সময়ে নিয়ন্ত্রনে

রাজধানীর মিরপুরের বেনারসি পল্লিতে রোববার (১৫ মার্চ) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টা ২০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ফায়ার ইউনিট চেষ্টা চালায়। মাত্র ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রশিদ বিন খালিদ বলেন, মিরপুর-১০ নম্বর বেনারসি পল্লিতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। আগুন দ্রুত ছড়াতে পারত, তবে আমাদের ইউনিটের তৎপরতা ও সময়মতো পদক্ষেপের কারণে তা দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।

বিস্তারিত...

উত্তরায় মধ্যরাতে বাণিজ্যিক ভবন ঘেরাও, সড়ক অবরোধ

রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে একটি বাণিজ্যিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন রিকশা ও অটোরিকশা চালকরা। এ সময় ভবনের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ ও হট্টগোল শুরু করেন। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উত্তরা এলাকায় অবস্থিত স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় ও সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) রাজধানীর শেরেবাংলা জাতিয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১১ রানের জয়ে পাকিস্তানকে হারিয়ে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ের পর টাইগারদের উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪