দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং জনস্বার্থে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এখন থেকে সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে। এই স্থাপনাগুলো থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার (১২ মার্চ) ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়েছে। অধিবেশনে স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৩ মার্চ)। ওই দিন পাওয়া যাবে আগামী ২৩ মার্চের টিকিট।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার পর এই অধিবেশন শুরু হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে সভাপতি পদ শূন্য রেখেই। বৃহস্পতিবার (১২ মার্চ) পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে রুল খারিজে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে চুক্তির প্রক্রিয়া বৈধই থাকল।
আজ জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বায়ুদূষণের দিক থেকে আবারও উদ্বেগজনক অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজও শীর্ষ দশে জায়গা করে নিয়েছে শহরটি। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।
রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমতেও পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বেলা ১১টায় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর এই ভাষণের মধ্য দিয়েই নতুন সংসদের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর কারণে কাউকে হয়রানি করা উচিত নয়। বুধবার (১১ মার্চ) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫: নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপটির আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম।
জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।