আজ সোমবার বৈঠকে বসছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৩ সংগঠনের সঙ্গে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। বাংলাদেশ সচিবালয়ে সংগঠনগুলোর নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। ঢাকার যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ ৫টি মামলার আসামি তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে সভা শুরু হয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি পরিমাপে মানসম্মত ও নির্ভরযোগ্য পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। সোমবার (২০ অক্টোবর) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এবার ২০ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস একযোগে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য- 'ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিসটিক্সস এন্ড ডাটা ফর এভরিওয়ান' যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু করেছে সোমবার (২০ অক্টোবর) থেকে।
জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের চাপে ক্রমেই বেড়ে চলেছে বিশ্বজুড়ে বায়ুদূষণ। দূষিত বাতাসে হাঁপাচ্ছে বিশ্বের বড় বড় শহরগুলো। সেই তালিকায় আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
অক্টোবরে হালকা শীতের ছোঁয়া পাওয়ার কথা থাকলেও রাজধানী ঢাকায় বাড়ছে গরমের দাপট। সকাল থেকেই তীব্র রোদ ও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। আকাশে সামান্য মেঘ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রাজধানীর গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ নভেম্বর পর্যন্ত সময় পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদী।
পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় বর্ষা নামে তার এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। বর্ষাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ।
রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মধ্য দিয়ে সরকারী কর্মকর্তারা জনসেবা করার সুযোগ পান উল্লেখ করে সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, কর্তৃত্ব নয় ভ্রাতৃত্বের মাধ্যমে জনগণকে আপন করে নিতে হবে।
অক্টোবরের ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৯ হাজার ১৬৩ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।