এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন বাহিনীর প্রধান, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ও অন্যান্য বাহিনীর প্রধানদের সঙ্গে সোমবার (২০ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকটি সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। তার নাম জুবায়েদ হোসাইন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনিতে যাওয়ার সময় বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে মৃত্যু হয় তার। বংশাল থানার (ওসি) রফিকুল ইসলাম বলেন, আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনির বাসায় জুবায়েদের লাশ পাওয়া যায়।
সিনিয়র রিপোর্টার : চীনের পরিবহন মন্ত্রী লিউ ওয়েই বলেছেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীন একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।
তথাকথিত ‘ফ্রি ভিসা’ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দেশে অভিবাসনের পেছনে যে অতিরিক্ত অর্থ ব্যয় হয়, তার বাইরেও বছরে ১৮ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যায়। ‘রেমিট্যান্স আয় পড়ে যাওয়ার একটি সমালোচনামূলক মূল্যায়ন: বাংলাদেশের ফ্রি ভিসা অভিবাসনের সামষ্টিক অর্থনৈতিক পরিণতি উন্মোচন’ শীর্ষক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রোববার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে গবেষণার তথ্য তুলে ধরেন অভিবাসী কর্মী উন্নয়ন কর্মসূচি (ওকাপ)-এর চেয়ারপারসন শাকিরুল ইসলাম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি বৈঠকে বসেছে সরকার। রোববার (১৯ অক্টোবর, ২০২৫) বিকেলে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ২০ তলা ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
প্রায় ২৭ ঘণ্টা চেষ্টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ (পণ্য রাখার স্থান) কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে বলে অনুমান তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের।
রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ থামিয়ে দিয়েছে পুলিশ, যার ফলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে শহীদ মিনার থেকে বের হওয়া মিছিলটি মাজার গেটের সামনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ২০ মিনিটে শহীদ মিনার থেকে থালা-বাটি হাতে মিছিলটি শুরু হয়। স্লোগানে মুখরিত এ মিছিলে শিক্ষকরা জানান দেন তাদের দীর্ঘদিনের
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে মোট ৩৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুর ২টা ১৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রোববার সকাল ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কার্গো ভিলেজের কাস্টমস হাউসের অংশটুকু ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ করা ছিল। ভবনটি স্টিল স্ট্রাকচারের তৈরি।
সিনিয়র রিপোর্টার : বিএনপি অফিসে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর এই হামলা হয়েছে। হামলায় জাহিদুল গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে ও তার পরিচয়পত্র ছিনিয়ে নেয়।
রাজধানীর শাহবাগে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েটরা পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার (১৯ অক্টোবর) সকালে জাতীয় জাদুঘরের সামনে তারা ‘প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ’ ব্যানারে অবস্থান নেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে তাদের পুলিশ আটকে দেয়। চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা অভিযোগ করেন, শিক্ষিত ও যোগ্য প্রতিবন্ধী যুবকরা দীর্ঘদিন ধরে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। তারা বলছে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্পকারখানা, আমদানি-রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি নীলনকশার অংশ হতে পারে। রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
পরকীয়া ইস্যুতে ধর্মীয় বক্তা ত্বহা মোহাম্মদ আদনানের সমালোচনার রেশ না কাটতেই আরেক মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তারই তৃতীয় স্ত্রী বলে দাবি করা তামান্না হাতুন। তিনি অভিযোগ করেন, তার স্বামী মুফতি মামুনুর রশিদ কা
রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬),
পরকীয়া ইস্যুতে ধর্মীয় বক্তা ত্বহা মোহাম্মদ আদনানের সমালোচনার রেশ না কাটতেই আরেক মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তারই তৃতীয় স্ত্রী বলে দাবি করা তামান্না হাতুন। তিনি অভিযোগ করেন, তার স্বামী মুফতি মামুনুর রশিদ কাসেমী তাকে তালাক দেওয়ার পরও