| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা : পরিবেশ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ ৯ মাসের জন্য বন্ধ ছিল সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ। যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলও। সেন্টমার্টিনে যাতায়াত বন্ধ থাকায় সুনসান নীরবতা জেটিঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা। তবে আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

আন্দোলনরত শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার

রিপোর্টার্স২৪ ডেস্ক : আন্দোলনরত শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, ‘সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যে শিক্ষকদের মূল বেতনের ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা মেনে নিয়ে শিক্ষকেরা পাঠদান শুরু করবে বলে আশা প্রকাশ করছি।’

বিস্তারিত...

‘বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে’

রিপোর্টার্স২৪ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে শিক্ষক নেতাদের সাথে বৈঠক করেছে বিএনপি। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি শিক্ষকদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং দাবি পূরণে একমত পোষণ করেছেন। আর এই আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের শিক্ষক নেতারা।

বিস্তারিত...

‘আগামী ৩ দিনের নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশিরউদ্দীন জানিয়েছেন,ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় আগামী তিন দিনের সব নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ করা হবে। রোববার (১৯ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে তিনি এ বিষয় জানান।

বিস্তারিত...

হাইড্রোলিক হর্ন ব্যবহারে আবার নিষেধাজ্ঞা

মোটরযানে হুটার, হাইড্রোলিক হর্ন ও অন্যান্য অননুমোদিত হর্ন অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এসব হর্ন ব্যবহার আইনবিরোধী এবংজনস্বাস্থ্যের জন্য ক্ষতিক।

বিস্তারিত...

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা থাকায় এ সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে এক সপ্তাহের মধ্যে পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের পর পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে।

বিস্তারিত...

শাহজালালের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে লঘুচাপ, সপ্তাহের শেষে কমতে পারে গরম

গত কয়েকদিন ধরে বৃষ্টি কমে যাওয়ায় দেশজুড়ে দিনের গরম বেড়েছে। যদিও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শেষ রাতে হালকা শীত অনুভূত হচ্ছে। তবে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ ও নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সাগরে লঘুচাপের সম্ভাবনা সত্যি হলে ভ্যাপসা গরমের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

বিস্তারিত...

আরও তিন শতাধিক বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরছেন

আরও তিন শতাধিক বাংলাদেশি আগামী ২৩ অক্টোবর লিবিয়া থেকে দেশে ফিরছেন । লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের লক্ষ্যে লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে দূতাবাস।

বিস্তারিত...

দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেছেন বিমান বাহিনী প্রধান

শনিবার সরকারি সফরে দক্ষিণ কোরিয়া এবং চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ।

বিস্তারিত...

গ্রহণযোগ্যতা হারালো বাংলাদেশি পাসপোর্ট, বিশ্বের ১০৬ দেশের মধ্যে ১০০তম

বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট সূচকে বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট বিবেচিত হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। ২০২৫ সালে প্রকাশিত ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম।

বিস্তারিত...

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান,আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

পাঁচ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন । রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের মতো জাতীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। আজ দুপুর বারোটায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন ।

বিস্তারিত...

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ধোঁয়া এখনও উড়ছে, উদ্ধারকাজ চলছে

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পরও রোববার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত ধোঁয়া দেখা গেছে। ফায়ার সার্ভিস দুই পাশ থেকে পানি ছিটাচ্ছে।

বিস্তারিত...

আজকের আবহাওয়া: ঢাকায় আকাশ মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪