প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ওসি বাদী হয়ে জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী বিদেশি একটি নম্বর থেকে কল করে এই হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করেন ওসি মাইনুল ইসলাম।
দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি শেষ হচ্ছে আজ। কর্মস্থলে যোগ দিতে অনেকেই শহরে ফিরছেন। ছুটি শেষ হলেও যানজটের নগরী ঢাকা এখনো ফাঁকা। তবে রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। তবে সড়কে তেমন যানজট দেখা যায়নি। গত তিন দিনের তুলনায় আজ রাজধানীর সড়কে যানবাহন কিছুটা বেড়েছে। শনিবার সকালে উত্তরা, খিলক্ষেত, বনানী, মহাখালী, বাড্ডা, রামপুরা, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শনিবার ঢাকায় চীনা দূতাবাসের ভেরিভায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে তারা এ অভিনন্দন বার্তা বিনিময় করেন।
সচিবালয়ে অনুষ্ঠিত সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মত একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। যে নিষেধাজ্ঞা কার্যকর হবে রোববার থেকে। পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট দেওয়া হবে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র পালাউয়ের রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়রের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ। স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) ম্যানিলার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদ পরিণত হয়েছে ভয় আর আতঙ্কের প্রতীকে। প্রতিদিন জীবিকার তাগিদে এ নদে নামতে হয় বাংলাদেশি জেলেদের। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে অনেকেই আর ঘরে ফিরে আসছে না। সীমা লঙ্ঘনের অজুহাতে তাদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ছয় দিনের ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান রহমান। সাজেদুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকাকে আরও সুদৃঢ় করেছে। এতে গণতান্ত্রিক শাসন, মানবিক সংহতি এবং গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি নতুনভাবে প্রতিফলিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। এতে অধ্যাপক ইউনূসের জাতিসংঘে সফরের নানা দিক তুলে ধরেন তিনি।
মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এসময় তিনি বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে। এর ফলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ কমার পাশাপাশি পুলিশ সদস্যরা একই স্থানে চিকিৎসকের পরামর্শ নিতে
রাজধানীর রমনা পার্কের লেক থেকে মো. ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) অচেতন অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়াসিমুল হক রাজধানীর মগবাজারের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. নাজমুল হক।
রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।