জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক পুলিশ কর্মকর্তা আত্মগোপনে চলে গেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে আছেন। তাদের মধ্যে ডিআইজি থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তাসসহ কনস্টেবলও রয়েছেন। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, পলাতকদের মধ্যে ১৫ জনের অবস্থান শনাক্ত করা গেছে। তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে, রাজধানীর আফতাবনগরের এম ব্লকে।
অনেকে কাজের তদবিরের জন্য ফোন করেন বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানিয়েছেন, তার কাজ পাইয়ে দেওয়ার ক্ষমতা নেই। তবে প্রতিষ্ঠানের নামের শুরুতে গ্রামীণ থাকলে সেই প্রতিষ্ঠানগুলো কাজ পাচ্ছে বলে শুনেছেন তিনি।
নিম্নচাপ ভারতের উপকূলে উঠে স্থল নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়েছে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বাতাসের চাপ বেশি। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইভাবে নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর
দেশের বেসরকারি আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।
গত দুদিনের বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। মাছ, মাংস, মুরগির দাম আগের মতোই থাকলেও বেড়েছে সব ধরনের সবজির দাম। গত তিন মাসের বেশি সময় ধরে সবজির দাম বাড়তি থাকলেও দুই দিনের বৃষ্টির অজুহাতে তা আরও বেড়েছে।
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি চালিয়েছে ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রো রেলের ২৬৬ নাম্বার পিলারের কাছে এ ঘটনা ঘটে।
গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনা আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ঢাকা। শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।অবিলম্বে ইসরায়েলকে নিঃশর্তভাবে আটক সব মানবিক সহায়তা কর্মী ও অ্যাক্টিভিস্টদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে মো. জাহিদ নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি ডাইরেক্টরকে (ডিডি) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশে সব ধর্মই মর্যাদা ও সম্মানের সঙ্গে পালন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৯৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
রাজধানী ঢাকাসহ সারা দেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য।
রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে ৬৮৩ জন শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হবে। আগামী ১০ অক্টোবর (শুক্রবার) এ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র হবে শুধুমাত্র ঢাকায়।