প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার বৈশ্বিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এর সভাপতি অ্যালিস মগওয়ে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশসহ বিশ্বের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্সে ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ অক্টোবর স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৯২৯.৯১ ডলারে পৌঁছেছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ২ শতাংশ বাড়ে এবং দাঁড়ায় ৩ হাজার ৯৫৪.৭০ ডলারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার। সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। আইএসপিআর আরও জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরও উন্নত ও গতিশীল করার উপায় সন্ধানে আয়োজিত
বড় শহরগুলোতে আর প্লট না দিয়ে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া উচিত বলে মত দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস ২০২৫- এর আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুলাই অভ্যুত্থানে ঢাকার শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) অক্টোবর মাসের দাম বাড়বে না কমবে— সেটি জানা যাবে মঙ্গলবার (৭ অক্টোবর)। ওইদিন দুপুর ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করবে, যা এক মাসের জন্য প্রযোজ্য হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনরত প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এতে ইসির অন্যান্য কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
টানা বৃষ্টিতে দেশের তীব্র গরম কিছুটা কমে এসেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে নীলফামারীর রাজারহাটে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চীবর দান উদযাপিত হচ্ছে। এই দিনটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা নিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার (৬ অক্টোবর) শেষ সাক্ষীকে জেরা করবেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জেরা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত প্যানেলে।
রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকা ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।রোববার (৫ অক্টোবর) এক খুদে বার্তায় সাংবাদিকদের তিনি জানান, কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে এই বিধান কার্যকরভাবে প্রয়োগের উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধিদল। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।