| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাদারীপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত

“শিক্ষাগত পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

বিস্তারিত...

জুলাই সনদের জন্য গণভোটের পক্ষে একমত হয়েছে সবাই : আলী রীয়াজ

জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিস্তারিত...

অ্যানথ্রাক্স প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরি ও সমন্বিত কার্যক্রম শুরু

বাংলাদেশের বিভিন্ন জেলায় গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় রোগটির বিস্তার রোধ ও নিয়ন্ত্রণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জরুরি ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে।

বিস্তারিত...

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর শনাক্ত রোগী হয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে।

বিস্তারিত...

‘সচিবালয়সহ সরকারি অফিসে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু’

নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে আমা প্রকাশ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

পদায়ন করা হলো ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ৬৯ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে বদলি পূর্বক পদায়ন করেছে সরকার। তারা বিভিন্ন সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ছিলেন।

বিস্তারিত...

এসইএস গঠনের পথে সরকার, বদলাচ্ছে ডিসি ও ইউএনওর পদের নাম

জনপ্রশাসনের সাংগঠনিক কাঠামোয় আনা হচ্ছে বড় পরিবর্তন। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদের নাম পরিবর্তনসহ সংস্কার কমিশনের ১০টি সুপারিশ দ্রুত বাস্তবায়নে গত জুলাইয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই নির্দেশ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এসব সুপারিশ বাস্তবায়িত হলে আমূল বদলে যাবে জনপ্রশাসনের প্রশাসনিক কাঠামো। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিস্তারিত...

আশা করি এই নির্বাচনে সব দল যুক্ত হবে : গোয়েন লুইস

জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, সব দল এই নির্বাচন যুক্ত হবে। এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির নেতাদের সঙ্গে তিনি নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিস্তারিত...

গেন্ডারিয়ায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ

ঢাকার গেন্ডারিয়ায় রেলস্টেশনের পাশ থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, তাঁকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

এমপিও শিক্ষকদের বাড়িভাতা বাড়ানোর অনুমোদন দিল অর্থ মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে পরিপত্র জারি করা হয়েছে। তাদের বাড়িভাড়া বাবদ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষকরা এখন থেকে দেড় হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন। আজ রবিবার (৫ অক্টোবর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

প্রবারণা পূর্ণিমায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। রোববার (৫ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

সম্পর্ক আরও গভীর করতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। রবিবার ব্যারোনেস উইন্টারটনের ঢাকায় পৌঁছানোর তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

বিস্তারিত...

প্রধান শিক্ষক-অধ্যক্ষ নিয়োগ দেবে এনটিআরসিএ: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে।

বিস্তারিত...

দল হিসেবে আ.লীগের বিচারের বিষয়ে তদন্ত শুরু হবে শিগগিরই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামক একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছি।

বিস্তারিত...

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন: আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দিতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪