রাঙামাটির কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে ডুবে যাওয়া একাধিক নৌকায় ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছে সেনাবাহিনী। নৌকাডুবির মাত্র ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী। বৃহস্পতিবার আইএসপিআর জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে আকস্মিক ঝোড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী ত্রাণবহর গাজায় পৌঁছানোর জন্য দোয়া করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।’
রিপোর্টার্স২৪ ডেস্ক : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু করা যায় সংলাপে সে বিষয়ে মতামত নেবে ইসি।
আগামী ১৪ অক্টোবর রাত ১২টা থেকে বিভিন্ন সেবা খাতে বাড়তি ট্যারিফ আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আবদুস শাকুরের সম্প্রতি সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘ এক মাস স্থগিত রাখার পর বাড়তি ট্যারিফ আদায়ের ঘোষণা দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
গাজামুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নৌবহর থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফ্লোটিলার জাহাজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, 'ইসরায়েলের কোনো আক্রমণে আমরা পেছনে যাবো না, অবশ্যই সেখানে পৌঁছাবো।'
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আজ। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এখন দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার পালা। বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর ক্ষণ ঘনিয়ে আসছে। এই বিদায়ের আবহে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে মেতে উঠেছেন ভক্তরা।
রিপোর্টার্স২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শক্তিতে’ পরিণত হয়েছে। নিম্নচাপের অবস্থান বাংলাদেশ থেকে দূরে হলেও এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। ইতোমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদে’র বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ৫ অক্টোবর আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে । ১০ অক্টোবরের মধ্যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দিতে চায় কমিশন। তাদের লক্ষ্য ১৫ অক্টোবরের মধ্যে সব দলের স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ দেওয়া। তবে জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটেনি।
আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০. ৩০ টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৮৭, যা ‘সহনীয়’ বলে নির্দেশ করে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে ১২ নম্বরে আছে ঢাকা। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে। আজ সকাল থেকে ঢাকার আকাশ ছিল কালো মেঘে ঢাকা। রাজধানীর বেশকয়েকটি এলাকায় হয়েছে বৃষ্টি। যার ফলে ঢাকার বায়ু ছিল অনেকটাই ধুলাবালিমুক্ত।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসবআজবৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সারাদেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন। বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে ৯ দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ৯টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ইউনূস নিউ ইয়র্কে বসে হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অভিযোগ খারিজ করেছেন। তিনি বলেন, ‘‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।’’
রাজধানীর উত্তরা এলাকায় সম্প্রতি সমন্বয়ক নামধারী কিছু উশৃঙ্খল ব্যক্তির মব তৎপরতায় আতঙ্ক বিরাজ করছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষসহ সাংবাদিকরাও।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, ঢাকা শহরে ২৫৪ টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিবে।