জুলাই সনদ প্রশ্নে আজই আলোচনা শেষ করতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
জুলাই গণ-অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। তখন আন্দোলন দমনে প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হয়েছে। আন্দোলনপ্রবণ এলাকা ভাগ করে ‘ব্লক রেইড’ পরিচালনা করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরও একটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। আর সেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা। এছাড়া রিয়াদ ও তার সহযোগীরা অন্য কোথায় কোথায় চাঁদাবাজি করেছে সেই বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ।
সরেজমিনে লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহিদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।
বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ১৫ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ২০২৪ সালে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। এই বিক্ষোভের ধারাবাহিকতায় হাসিনা দেশত্যাগে বাধ্য হন এবং ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এক বছর পার হলেও এই সরকার এখনো তাদের ঘোষিত মানবাধিকার সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। শেখ হাসিনার শাসনামলের মতো ভয়ভীতি ও দমন-পীড়নের অনেক কিছুই কমেছে, যেমন ব্যাপক গুমের ঘটনা অনেকটা বন্ধ হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ (বৃহস্পতিবার) মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক (বিবি)। ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন।
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে লন্ডনে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন।
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খোন্দকার মো. মাহবুবুর রহমান বলেছেন, পাচার প্রতিরোধে পাচারপ্রবণ জেলাগুলোতে মানবপাচার ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গভীর সমুদ্রে মাছ ধরায় জোর দেওয়া এবং প্রাণিসেবা আধুনিকায়নের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ পুলিশ এবং মালয়েশিয়া রয়েল পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমনসহ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বাংলাদেশ পুলিশ ও মালয়েশিয়া রয়েল পুলিশের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা সকলেই ছিলেন বিসিএস ৩৭তম ব্যাচের। তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচির মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র রিপোর্টার : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষকা ফারজানা ইয়াসমিন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকা। তার শরীরে ৭ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটরায় এখনো ৩২ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।