| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আবু সাঈদ হত্যা : অভিযোগ গঠন বিষয়ে আসামি পক্ষের পরবর্তী শুনানি বুধবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ে আসামি পক্ষের পরবর্তী শুনানি আগামীকাল (বুধবার)।

বিস্তারিত...

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস পুলিশের

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটুক্তির অভিযোগে আটককৃত রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারসহ মোট ০৩টি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন।

বিস্তারিত...

হাসিনা এখনও প্রতিশোধপরায়ণ : আসিফ নজরুল

আসিফ নজরুল বলেন, ১৯৭১ সালে পাকিস্তানও হয়তো এত অপরাধ করেনি। ’৭১- সালে লাশ পুড়িয়ে ফেলেছে এ রকম নৃশংসতা অন্তত দেখিনি।’

বিস্তারিত...

জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে পালালো সেটিও বিচারের দাবি রাখে : পরিবেশ উপদেষ্টা

জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও নির্দেশদাতারা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হলো, সেটিও বিচারের দাবি রাখে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

১১ দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে জানা নেই: আইজিপি

জুলাই ও আগস্ট পুরো মাসই সতর্কতার বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তবে ১১ দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

নির্বাচন কবে হবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : চীনের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কখন হবে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন বিশ্বাস করে, অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে।

বিস্তারিত...

নিহত শিক্ষার্থীদের স্মরণে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শুরু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে ও জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়ার মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়েছে।

বিস্তারিত...

থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি : স্বাগত জানাল বাংলাদেশ

চার দিনের বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলার পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলা‌দেশ। মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে স্বাগত জানায়।

বিস্তারিত...

রংপুরে আবু সাঈদ হত্যা : ৬ আসামি ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এএসআই আমির হোসেনসহ ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিস্তারিত...

রাঙামাটিতে গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর অভিযান চলমান

রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় আস্তানা থেকে একে-৪৭ ও রাইফেলসহ অন্যান্য অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ঢাকার বাতাস আজও সহনীয়, খুবই অস্বাস্থ্যকর বাতাস নিয়ে শীর্ষে হ্যানোয়

গত কয়েক দিনের মতো আজও সহনীয় পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস। সহনীয় পর্যায়ে থাকলেও গতকালের তুলনায় মঙ্গলবার (২৯ জুলাই)রাজধানী শহরের বাতাসে বেশি পরিমাণে ক্ষতিকর কণা পাওয়া গেছে।

বিস্তারিত...

সিডনিতে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন নিয়ে বিতর্ক: জবাব দিলেন মাহফুজ আলম ও তার ভাই

অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ৬ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে আলোচনার মুখে পড়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই মাহবুব আলম মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে গুজব ছড়িয়ে পড়লে দুজনেই ফেসবুকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।

বিস্তারিত...

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ

গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই দায়িত্ব হস্তান্তর হবে বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বিস্তারিত...

পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি, সারা দেশে পুলিশের বিশেষ অভিযান এবং তল্লাশি চলবে

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪