রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
ঢাকার মোহাম্মদপুর থেকে হেরোইনসহ এক যুবককে আটকের পর মামলা করে পুলিশ। পরে সেই মামলা ‘গায়েব’ করে একই নম্বরে অন্য একটি ছিনতাইয়ের মামলা করার অভিযোগ উঠেছে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বাংলাদেশ এখন বিদেশি ঋণ পরিশোধের এক নতুন চাপে পড়েছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এক অর্থবছরে বিদেশি ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ ৪০০ কোটিরও বেশি মার্কিন ডলারে পৌঁছেছে।
রাজধানী ঢাকায় রোববার (২৮ জুলাই) সন্ধ্যার পর থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি ধরনের এই বৃষ্টিপাতে বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জ্বলাবদ্ধতা।
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদল রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তিনি তাদের প্রতি এই কৃতজ্ঞতা জানান।
সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২২ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (২৭ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই কমিটি গঠন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধির অস্তিত্ব নেই। রোববার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ কথা জানানো হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়া বাংলাদেশের আবেদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করবে এবং ধাপে ধাপে বাংলাদেশকে পূর্ণ সদস্যপদ প্রাপ্তির দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।
চলতি (২০২৫-২৬) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৬ দিনে ১৯৩ কোটি ৩০ লাখ (প্রায় ১.৯৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২২ টাকা ধরে) প্রায় ২৩ হাজার ৫৮২ কোটি ৬০ লাখ টাকা।
আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে পড়েন চার নেতা। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা তাদের দিকে তেড়ে যান। আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে নানান রকম স্লোগান দিতে থাকেন।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৪ আগস্ট তারিখে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।