| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিস্তারিত...

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক আলোচনা শুরু ওয়াশিংটনে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর দুইটায়।

বিস্তারিত...

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাত্রায় বাংলাদেশিদের শীর্ষ অবস্থান

সাগরপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী দেশের তালিকায় বাংলাদেশ এখন শীর্ষে রয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রায় ৯ হাজার ৭৩৫ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছেন।

বিস্তারিত...

বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে হানডা, কর্মসংস্থান ২৫ হাজার লোকের

বাংলাদেশে হংকং ভিত্তিক টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি হানডা ইন্ডাস্ট্রিজ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৫ কোটি ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন।

বিস্তারিত...

মডেল মেঘনা আলমের জব্দ করা মোবাইল ফোন-ল্যাপটপ তদন্তের নির্দেশ

রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদা দাবির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের জব্দ করা মোবাইল ফোন ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান রয়েছে কিনা- তা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই নির্দেশ দেন।

বিস্তারিত...

রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর উদ্ধার : জাওয়াদ নির্ঝর

বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ এমনটাই জানালেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

বিস্তারিত...

জুলাই আমাদের পুনর্জন্মের মাস, শুধু স্বৈরাচার মুক্তির মাস নয় : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটি শুধু স্বৈরাচার-মুক্তির মাস নয়। এখনও আমাদের সামনে সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনও তাজা আছে। মাঝেমধ্যে ভয় হয়, আমরা যেন এই শিক্ষা ভুলে না যাই। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক (বিবি)। এদিন ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, দুই পক্ষকেই পেটাল জনতা

অনেকটা সিনেমা স্টাইলেই একটি মাইক্রোবাসের পেছনে ছুটছিল আরেকটি মাইক্রোবাস। বিষয়টিকে অস্বাভাবিক মনে হওয়ায় মহাসড়কে গাছ ফেলে প্রথম মাইক্রোবাসটিকে থামান স্থানীয় লোকজন। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাব বলে পরিচয় দেন। তবে তাঁদের কারও গায়ে র‍্যাবের পোশাক ছিল না।

বিস্তারিত...

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে ফলপ্রসূ সংলাপের মাধ্যমে মধ্যস্থতা করায় বাংলাদেশ আসিয়ানের চেয়ার মালয়েশিয়ার প্রশংসা করছে। একইসঙ্গে বাংলাদেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার বন্ধুপ্রতিম অন্যান্য রাষ্ট্রগুলোর ভূমিকারও প্রশংসা করছে।

বিস্তারিত...

সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে, এসআইদের উদ্দেশে ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিস্তারিত...

ইসি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ১০ আগস্ট

মঙ্গলবার (২৯ জুলাই) ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ গণমাধ্যমকে একথা জানিয়ে বলেন, খসড়া ভোটার তালিকার বিষয়ে ওজর আপত্তি যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বিস্তারিত...

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের র‌্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‌্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন।

বিস্তারিত...

নাটোরে চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা, বিএনপি ও জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেফতার

চাঁদা না দেওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের ১০টি দোকানঘরে তালা লাগিয়ে দখলে নেওয়ার অভিযোগে বিএনপি- জামায়াতের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪