রাজধানীর গুলিস্তানে বাবার চোখের সামনেই বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে প্রান্ত পাল (১৬) নামের এক কিশোরের।
রাজধানীর গুলশানে একজন সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
রাষ্ট্রের প্রধান তিনটি বিভাগে সমস্যা রেখে কোনোভাবেই মানবাধিকার ঠিক রাখা যাবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শনিবার (২৬ জুলাই) বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হয়। বিষয়টি জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত । পূর্বঘোষণা অনুযায়ী সোমবার (২৮ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে প্রতিষ্ঠানটি। তবে মঙ্গলবারও প্রতিষ্ঠানটি খুলবে কি না তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।
দেশে ভালো প্রতিষ্ঠান নেই জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আইনের ব্যত্যয় তো হয়েছেই। প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। আর মানুষগুলো তো রয়েই গেছে। মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও। কিন্তু সেটা সম্ভব না। এ জন্য মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।’
সেবাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করতে পারলেই জুলাই আন্দোলন সার্থক হবে। আহতদের হারানো দৃষ্টি আমাদের দেখার ক্ষমতা বৃদ্ধি না করলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উদ্ভাবনী অভিযোজন পদক্ষেপ অত্যন্ত জরুরি হলেও, তা বিশ্বব্যাপী নির্গমন হ্রাসের বিকল্প হতে পারে না। নোয়াখালী ও ফেনীসহ উপকূলীয় অঞ্চলের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জটিল নদীপ্রবাহ এবং জোয়ার-ভাটার প্রভাবে পানির উচ্চতা ক্রমাগত বেড়ে চলেছে, যা স্থানীয় বন্যা প্রতিরোধব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলছে।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবে চলতি অর্থবছরে (২০২৫-২৬) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা সব অস্ত্র এখনও উদ্ধার করতে পারিনি। অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি।
ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসমাউল হোসনা জায়রা। তবে চোখের সামনে আগুনে পুড়ে মৃত্যু হয় তার মা লামিয়া আক্তার সোনিয়ার।
তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শিগগিরই এ কমিশন গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।