উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ (মঙ্গলবার) সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে। বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানিতে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত জাপান, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সুইডেন, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ শোক প্রকাশ করেছে।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সং্খ্যা ঘোষণাসহ ৬ দফা দাবিতে আন্দোলন ও বিক্ষোভে উত্তাল মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন। মঙ্গলবার (২২ জুলাই) রাত ২ টা থেকে এই বিক্ষোভ শুরু করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু। এদের মধ্যে ৭ জনের মরদেহের অবস্থা এমন যে, চেহেরা দেখে চেনার উপায় নেই। তাই তাদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করতে হবে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে তিনি এ তথ্য জানান।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আব্দুল্লাহ সামিন (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘লম্বা জীবন কাটানো শহিদদের আর কোনো আকাঙ্ক্ষা ছিল না, তাদের আকাঙ্ক্ষা ছিল দামী জীবন। যারা শহিদ হয়েছেন তারা এদেশের সূর্যসন্তান। যারা কোনোদিন ভাবে নাই তারা মসনদ থেকে পালাবে, তাদেরকে বিন্দু বিন্দু শক্তি অর্জন করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে শহিদেরা। আমি ভীষণভাবে ঋণী এইসব শহিদদের কাছে।’
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার দিন একদিন আগে ফেসবুক পেজে দেওয়া রহস্যময় সতর্কবার্তার একটি পোস্ট ভাইরাল হয়। তবে সবাইকে এই ভুয়া পেজগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল জাবির।
রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করা শিক্ষিকা মেহেরীন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)। সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুই শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনজন মারা গেল।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'মা-বাপদের আমরা কী জবাব দেব? কী বলবো তাদেরকে? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না।'
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানচালকও রয়েছেন। দুর্ঘটনাটি দুপুর ১টা ৬ মিনিটে ঘটে, যখন এফ-৭ বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয়।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। নিহতদের মধ্যে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম রয়েছেন ।