১৫ বছর আগে রাজধানীর কদমতলী থানা এলাকায় মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২০ জুলাই) সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্যি নয় বলে জানিয়েছে ডিএমপি।
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত রিট আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।
প্রখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন। রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। হামিদুজ্জামান খানের স্ত্রী চিত্রশিল্পী আইভি জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।
রাজধানী ঢাকার যাত্রাবাড়ির একটি হোটেল থেকে এক শিশুর মরদেহ উদ্ধাররে ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, খাবার কিনে দেওয়ার পর সখ্যতা গড়ে ১২ বছরের ওই ছেলেশিশুটিকে হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে দুই যুবক।
কোটা সংস্কার আন্দোলনকারীদের টানা দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির পর ২০২৪ সালের ২০ জুলাই (শনিবার) দেশজুড়ে কারফিউ জারি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।
আজ দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ কমতে পারে। এতে করে গতকালের তুলনায় আজ গরমের অনুভূতি কিছুটা কমবে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রাজধানীর পল্লবীতে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে নাশকতাকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগরের একটি বাসায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল (৩৬) পালাতক রয়েছেন।
সেনাবাহিনীর লোগো/স্টিকার সম্বলিত যানবাহনের মাধ্যমে রাজনৈতিক দলকে পরিবহন সহায়তা দেওয়া প্রসঙ্গে বক্তব্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (১৯ জুলাই) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা গৃহহীন তারা যেন কোনোভাবে গৃহহীন না থাকেন সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি। এ কার্যক্রম অভ্যাহত থাকবে। শহীদ জাকিরের বাড়ির জায়গা অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করে তাতে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
মূলধন বাড়ার পাশাপাশি ঢাকার বাজারে এক সপ্তাহে গড় লেনদেন বেড়েছে ৭.১৪ শতাংশ। সবশেষ বুধ এবং বৃহস্পতিবার ডিএসইতে ৭০০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের ২৫ তারিখের পর সর্বোচ্চ।