| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১: আইএসপিআর

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

শিক্ষার্থীদের মারধরের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ

জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে

বিস্তারিত...

বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান : আইএসপিআর

বার্তায় বলা হয়, মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদমাধ্যমে লেখা হচ্ছে, গতকালের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। আমরা বিনীতভাবে আবারো জানাতে চাই, এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান। সেটি একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল।

বিস্তারিত...

দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাজনৈতিক দলকে জানাল কমিশন

আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অনুরোধ যারা নোট অব ডিসেন্ট দিতে উৎসাহী, তারা যদি প্রয়োজন মনে করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। এটা আমাদের অনুরোধ। কিন্তু আমরা অতীত যেভাবে নোট অব ডিসেন্টের কথা বলা আছে, সেভাবে জাতীয় সনদে তারা নোট অব ডিসেন্ট দিতে পারবে।

বিস্তারিত...

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে : আসিফ নজরুল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টা নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান উপদেষ্টা।

বিস্তারিত...

মেয়ের জানাজায় বাবা-মা, ছেলে ভর্তি বার্নে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে পড়ত নাজিয়া। আর প্রথম শ্রেণিতে পড়ত নাফি। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে ৩টায় মৃত্যু হয়েছে নাজিয়ার। তার ছোট ভাই নাফির এখনো হাসপাতালে চিকিৎসা চলছে।

বিস্তারিত...

শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা

শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি তোপের মুখে পড়েন।

বিস্তারিত...

দুদফা জানাজা শেষে পাইলট তৌকিরের লাশ দাফন হবে রাজশাহীতে

বিকাল সাড় ৫টায় রাজশাহীর উপশহর ঈদগাহে মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হবে

বিস্তারিত...

পুড়েছে শরীরের ৭০ ভাগ, একমাত্র ছেলের জন্য শুধু দোয়া চাইছেন বাবা

ইলস্টোন ট্র্যাজেডিতে শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব রহমানের। জ্ঞান না ফেরা ১৫ বছরের এই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন

বিস্তারিত...

‘সবার আগে আমি মরার কথা ছিল’, বলেই কান্নায় ভেঙে পড়লেন হেড পিয়ন

ছুটির সময় তার কাজ থাকে মেইন গেটে। শিক্ষার্থীদের অভিভাবকের কাছে তুলে দেন তিনিই।

বিস্তারিত...

ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়: সাখাওয়াত হোসেন

সাখাওয়াত হোসেন বলেন, ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়। ব্লাক বক্স দেখে কারণ জানা যাবে দুর্ঘটনার। গল্প বানানোর সুযোগ নেই এখানে। ক্ষতি অপূরণীয়, আর যেন না হয় সেদিকটা দেখতে হবে। ঘনবসতি এলাকায় প্রশিক্ষণের বিষয়টি নতুন করে ভেবে দেখা দেখতে হবে।

বিস্তারিত...

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি

এদিকে এখনও স্কুলের সামনে ভিড় জমিয়েছেন নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা। মঙ্গলবার সকাল ৯টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। নিহতদের নাম ও পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবি জানিয়েছে তারা।

বিস্তারিত...

হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয়: সহকারী প্রেস সচিব

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে, এ দাবি সঠিক নয়।

বিস্তারিত...

বিমান বিধ্বস্তে নিহত ৭ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি

জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে রয়েছে ৬টি মরদেহ। আর উত্তরা আধুনিক মেডিকেলে একজনের মরদেহ আছে, যেটা এখনো শনাক্ত করা যায়নি। মরদেহগুলো অজ্ঞাতপরিচয়ে মর্গে রাখা রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪