বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, দয়া করে দেশের এই বিপদের সময় স্যোশাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও মিস ইনফরমেশনে কান দেবেন না। একটি শক্তিশালী বিমানবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য।
দ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক ও নার্স আনা হচ্ছে। আজ মঙ্গলবার রাতেই তারা ঢাকায় আসবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিনজনের মাথা ফেটে গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে।
বিভিন্ন দাবীতে সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় ১০টি গাড়ি ভাঙচুর করে তারা। পরে পুলিশের লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর পর সচিবালয়ের সামনে শুরু হয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া।
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সেটি জমা দিতে পারবেন।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিমান বিধ্বস্তে হতাহতের সংখ্যা নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়ছে। মৃতের সংখ্যা সঠিকভাবে জানানো হচ্ছে না অভিযোগ তুলে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
এবার তৃতীয় লিঙ্গের মানুষেরা ঢাকার বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে জড়ো হয়েছেন। তারা রক্ত দিতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলছেন, আমরা খবর শুনেছি আমাদের বাচ্চারা আহত হয়েছে, তাদের প্রচুর রক্ত দরকার। বাচ্চারা কষ্ট পাচ্ছে। এসব শুনে আমরা ছুটে এসেছি,
আগামী ২৪শে জুলাই বৃহস্পতিবার যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।