গ্রেপ্তাকৃতদের মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতিসহ নিয়মিত অন্যান্য মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীকাল দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘পিপল হু ফট ফর আস’ ও ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট: স্টোরি অব মুসতাক আহমদ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর মধ্যে মানবাধিকার মিশন স্থাপন সংক্রান্ত তিন বছরের সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এই মিশনের লক্ষ্য হবে দেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দেওয়া।
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: শফিকুল আলম
শিক্ষার্থীদের অভিযোগ, আমরা লাশ দেখে প্রশাসনকে জানিয়েছিলাম। আমাদের জনানোর প্রায় পৌঁনে এক ঘণ্টা পর সেই লাশ উদ্ধার করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে থানা হওয়ার পরেও পুলিশ আসতে এতো সময় লাগলো কেন? এছাড়া লাশ উঠানোর প্রায় আধা ঘণ্টা পার হলেও সেখানে কোনও ডাক্তার বা অ্যাম্বুলেন্স আসেনি। পরে আমরা বাধ্য হয়ে ভ্যানে করে তাকে মেডিকেলে নিয়ে যাই। এরপর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে লাশ উত্তোলন করে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। পরবর্তী প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই সবচেয়ে উপযুক্ত সময়।”
২০২৪ সালের ১৯ জুলাই আজকের এই দিনে রাজধানী ঢাকার রাজপথে ঘাতকদের নির্মম বুলেটে কেড়ে নেয় ভোলার ১২টি তাজা প্রাণ। এছাড়া সংঘর্ষ চলাকালে পদদলিত হয়ে নিহত হন আরও একজন।
কোটা সংস্কার আন্দোলনকারীরা ২০২৪ সালের ১৯ জুলাই (শুক্রবার) সারা দেশে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। এ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে।
নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল বলেছেন, আপা (শেখ হাসিনা) আর আসবেন না, আমার ধারণা। পতিত স্বৈরশাসক দুনিয়ার কোথাও ফেরত আসে না।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে চলা বৃষ্টি গতকাল শুক্রবার থেকে অনেকটাই কমে গেছে। সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রা।
রংপুরে গেলো বছর ১৯ জুলাই গুলিতে নিহত ম্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের দাফনের পর তার বাড়িতে অভিযান চালিয়েছিল যৌথ বাহিনী, ৫ আগস্ট পর্যন্ত পরিবারের সবাই ছিলেন পলাতক। এই কথা জানিয়েছেন তার স্ত্রী দিলরুবা আক্তার । শুধু তাই নয় হাসপাতালে লাশও গুম করার চেস্টা করা হয়েছিল বলেও জানান তিনি।
এক বছর পর ফিরেছে জুলাই, আজ ফিরেছে সেই ভয়াল ১৯ তারিখ। কেবল ফিরেনি তুরাব। আর ফিরবেন না কোনো দিন। শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের শাহাদতের ১ বছরপূর্ণ হলো আজ। এই ১ বছরে দেশে অনেক কিছুই হলো। কেবল শেষ হয়নি তুরাব হত্যার বিচার। এক বছরে অর্জন কেবল ২ জন আসামি গ্রেফতার আর তদন্ত।