| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সী মারা গেছেন

গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সী (২৮) নামে এক অটোরিকশাচালক মারা গেছেন।

বিস্তারিত...

৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

দেশের চার জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

সূত্রাপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় একে একে সবাই মারা গেছেন।

বিস্তারিত...

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা

আজ শুক্রবার ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। শুধু ঢাকায় এ পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে। কেন্দ্র ও আসনবিন্যাস দেখে প্রার্থীদের ‘যথেষ্ট সময়’ হাতে নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিস্তারিত...

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আয়মন হাসান রাহাত।

বিস্তারিত...

সূত্রাপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ পাঁচজনের মধ্যে ৪ জনই মারা গেলেন

রাজধানীর সূত্রাপুর কাগজিটোলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক রিপন মিয়া (৩৫) মারা যান।

বিস্তারিত...

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে লাগা আগুন ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিস্তারিত...

মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫টি ইউনিট

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বিস্তারিত...

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান: ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

সালিসে বিতণ্ডার এক পর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে গুলিবর্ষণ

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে গতকাল বুধবার সন্ধ্যায় একজনকে গুলি করে হত্যা এবং হত্যাকারীকে উপস্থিত লোকজনের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় করা ১২টি মামলার চার্জশিট

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩টি এবং অন্যান্য ধারায় মামলা ৯টি।

বিস্তারিত...

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকরা

‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা অর্থাৎ বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি এই সুযোগ পাবেন।

বিস্তারিত...

ফ্যাসিবাদ উৎখাতের যুদ্ধে জীবন বাজি রেখেছিলাম : জাবির আহমেদ জুবেল

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়। আর সেই অভ্যুত্থানের দিনগুলোতে সরাসরি নেতৃত্বের ভূমিকায় ছিলেন জাবির আহমেদ জুবেল। তিনি জানান, এটি শুধু একটি ছাত্র আন্দোলন নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনতার প্রাণপণ লড়াই।

বিস্তারিত...

ভারতীয় আগ্রাসনের কাছে শেখ হাসিনা একটি পুতুল সরকার হয়ে উঠেছিল

জুলাই অভ্যুত্থান চলাকালীন আন্দোলনকে বেগবান করতে সামনে থেকে সমন্বয়ের পাশাপাশি আড়ালে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, মাহফুজ আলম তাদের একজন। আওয়ামী সরকারের ব্যাপক হত্যাকাণ্ড ও গণ গ্রেফতারের মধ্যেও আন্দোলনটিকে সচল রাখার কাজ করেছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নের পাশাপাশি সিনেমা ও সাহিত্য নিয়ে একাধিক কাজ করেছেন তিনি।

বিস্তারিত...

আওয়ামী লীগ আমলের ৯৬ টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

৫ আগস্ট পরবর্তী সময় দায়িত্ব নেয় এএমএম নাসির উদ্দিন কমিশন। নির্বাচন পর্যবেক্ষণে স্বচ্ছতা আনতে তারা আগের সবগুলো সংস্থাকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে নতুন করে নীতিমালা প্রণয়নে হাত দেয়। বৃহস্পতিবার জারি করা দেশীয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫-এ ২০২৩ সালের নীতিমালা বাতিল করা হয়। ফলে ওই সময়ের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল হয়ে যায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪