| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলেপুড়ে ওঠে ১৯ জুলাইয়ের আন্দোলন

চব্বিশের ১৯ জুলাই। ছাত্র-জনতার আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়। দিনভর সংঘর্ষে এদিন দেশজুড়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩০ জনে। কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে ফুঁসে উঠে ছাত্র-জনতা। বুলেটের জবাব দিতে একাট্টা গোটা দেশ।

বিস্তারিত...

বসিলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ধানমন্ডি ৩২ নম্বরে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাই

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় চাপাতি দেখিয়ে প্রকাশ্যে এক যুবকের ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

আমরা বাকস্বাধীনতার জন্য বুলেটের সামনে দাঁড়িয়েছি : মেহেদী হাসান

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে বিস্ফোরক গণজাগরণ ঘটে তা শুধু একটি প্রজন্মের ক্ষোভই নয় বরং রাষ্ট্র ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোর এক অনন্য সাহসী প্রয়াস। এই আন্দোলনের সম্মুখসারির এক সংগঠক মেহেদী হাসান। চাঁদপুরের কচুয়া উপজেলার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা সরকারি কবি নজরুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী অল্প বয়সেই হয়ে ওঠেন স্বাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের এক আপসহীন কণ্ঠস্বর। তিনি শুধু রাজপথে ছিলেন না, ছিলেন ছাত্রদের ভরসা, সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্ভরতা।

বিস্তারিত...

গোপালগঞ্জের সংর্ঘকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ

গোপালগঞ্জে এনসিপির ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

বিস্তারিত...

মিরপুরে ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার,বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত

জধানীর মিরপুর-১ পাখির হাটে অভিযান চালিয়ে ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে প্রাণীগুলোকে বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

বাংলাদেশে স্টারলিংক সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বিস্তারিত...

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে, তিন বছরের চুক্তি সই

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে। তিন বছর মেয়াদি মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের এবং জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক জাতিসংঘের পক্ষে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছেন।

বিস্তারিত...

দুদক বিশ্লেষণে টিউলিপের আয়কর নথিতে গড়মিল, ৬ বছর নেই রিটার্ন

প্লট ও ফ্ল্যাট কেলেঙ্কারি এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র প্রকল্প ঘিরে দুর্নীতির অনুসন্ধান শুরুর পর এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আয়কর নথিতে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

রাজনীতি অপছন্দ করা ইয়ামিনের অনেক স্মৃতি মনে পড়ে বাবার

আজ ১৮ জুলাই শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের প্রথম শহীদ ইয়ামিনকে গুলি করে হত্যার এক বছর। গত বছরের ১৮ জুলাই ছিল বৃহস্পতিবার। আন্দোলনে সাভারসহ দেশ যখন উত্তাল, ঠিক ওই সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা, বাসসট্যান্ড, রেডিওকলোনী এলাকা ও জাহাঙ্গীরনগনর বিশ্ববিদ্যালয়সহ সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ।

বিস্তারিত...

১৮ জুলাই : ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১

কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাজধানী ঢাকাসহ সারাদেশ ছিল প্রায় অচল। এদিন দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩১ জন নিহত হন।

বিস্তারিত...

ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজধানীতে প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। এই প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিস্তারিত...

সবজি-পেঁয়াজ-মুরগির দাম বাড়তি, ডিম-মরিচে স্বস্তি

রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। আর টানা বৃষ্টির কারণে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। তবে স্বস্তির খবর হলো, ডিম ও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪