| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরানের কাছে মার্কিন নৌবহর, যুদ্ধ প্রস্তুতিতে তেহরান

যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক নৌবহর ইরানের জলসীমার কাছে অবস্থান নেওয়ায় দেশটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে। হুমকির মুখে তেহরান সামরিক মহড়া জোরদার করছে এবং ১,০০০ নতুন কৌশলগত ড্রোন বহরে যুক্ত করেছে।

বিস্তারিত...

কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

বিস্তারিত...

মিয়ানমারে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল সামরিক-সমর্থিত দল

মিয়ানমারের তিন ধাপে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সেনা-সমর্থিত ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি (USDP) প্রায় সকল আসনে বিজয়ী হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে খবর পাওয়া গেছে, নির্বাচনের ফলাফলে USDP নিম্নপক্ষ পিয়িথু হ্লুট্টোতে ২৬৩ আসনের মধ্যে ২৩২টি ও ঊর্ধ্বপক্ষ অ্যামোথা হ্লুট্টোতে ১৫৭

বিস্তারিত...

চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় সতর্ক করলেন ট্রাম্প

চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা ‘ঝুঁকিপূর্ণ’ হতে পারে ব্রিটেনকে এ সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে বেইজিং সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ‘বাস্তব অগ্রগতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন।

বিস্তারিত...

সমুদ্রতলে ক্ষেপণাস্ত্র, পানির নিচে মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক শক্তির নতুন বার্তা দিল ইরান। দেশটি প্রথমবারের মতো সমুদ্রের নিচে নির্মিত একটি বিশাল ক্ষেপণাস্ত্র সুড়ঙ্গ নেটওয়ার্ক প্রকাশ করেছে, যেখানে শত শত দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

বিস্তারিত...

চীন-যুক্তরাজ্য সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। দীর্ঘ কয়েক বছর ধরে টানাপোড়েনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতেই এই সফর বলে জানিয়েছেন তিনি। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে’র পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন কিয়ার স্টারমার। বৈঠক শেষে উভয় দেশ ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তোলার আহ্বান জানায়। শি জিনপিং বলেন, অতীতে চীন-যুক্তরাজ্য সম্পর্কে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, তা কোনো দেশের স্বার্থেই ছিল না। বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানো জরুরি।

বিস্তারিত...

দাসপ্রথাকে বৈধতা দিল আফগানিস্তান

আফগানিস্তানে নতুন ফৌজদারি কার্যবিধির অধীনে আনুষ্ঠানিকভাবে একটি শ্রেণী-ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করেছে তালেবান সরকার। তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা স্বাক্ষরিত নতুন আইনের আওতায় একই অপরাধের জন্য ভিন্ন ভিন্ন সামাজিক শ্রেণির মানুষের ক্ষেত্রে ভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি নতুন আইনের মাধ্যমে ক্রীতদাসকে সঙ্গে নিয়ে জনসমক্ষে চলাচলকেও বৈধতা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

মুসলমানদের যতটা সম্ভব হয়রানির মধ্যে রাখতে হবে: আসামের মুখ্যমন্ত্রী

আর দুই মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। তার ঠিক আগেই রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে দলের কর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন, রাজ্যে বাংলাভাষী মুসলমানদের— যাদের তিনি ‘মিঁয়া’ বলে উল্লেখ করেন— যতটা সম্ভব হয়রানির মধ্যে রাখতে।

বিস্তারিত...

মার্কিন হামলার জবাব দিতে ট্রিগারে আঙুল রাখছে ইরান

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানের বাহিনী ‘ট্রিগারে আঙুল রাখা’ অবস্থায় রয়েছে এবং তারা প্রয়োজনে জোরালো প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত।

বিস্তারিত...

লন্ডন থেকে লরিতে ফ্রান্সে পাচারের চেষ্টা,২৩ বাংলাদেশিকে উদ্ধার

লন্ডন থেকে লরিতে করে ফ্রান্সে পাচারের চেষ্টাকালে ২৩ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ডোভার বন্দরে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়। একই সঙ্গে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসকেন্দ্রিক একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের বিস্তৃত নেটওয়ার্কের তথ্য উদঘাটন করেছে সংস্থাটি। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়,

বিস্তারিত...

চীনের সঙ্গে নতুন অর্থনৈতিক সূচনার পথে ব্রিটেন, অর্থনৈতিক সাফল্য চান স্টারমার

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তিনি চীনের সঙ্গে একটি পরিণত ও সুসংহত সম্পর্ক গড়ে তুলতে চান, যার লক্ষ্য হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা।

বিস্তারিত...

ইরানকে চাপে রাখতে যুদ্ধের বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র ?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এমন কিছু সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন, যার মধ্যে নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সীমিত হামলার বিকল্পও রয়েছে। একাধিক সূত্র জানিয়েছে,

বিস্তারিত...

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতা-সহ ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলে ভেনেজুয়েলার সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রু ও যাত্রীসহ বিমানে থাকা ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পাহাড়ি ও দুর্গম এক এলাকায়, যেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা ছিল বেশ চ্যালেঞ্জিং। স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল বিচক্রাফ্ট ১৯০০ মডেলের একটি টুইন-প্রপেলার উড়োজাহাজ।

বিস্তারিত...

গ্রীনল্যান্ড অঞ্চলে নজরদারি ও নিরাপত্তা বাড়াতে হবে: ফ্রেডরিক নিলসেন

গ্রীনল্যান্ডের প্রধানমন্ত্রী জানস-ফ্রেডরিক নিলসেন বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু সীমা লঙ্ঘন করা যাবে না। তবে তিনি স্বীকার করেছেন যে, আরও নজরদারি ও নিরাপত্তা বৃদ্ধি করা প্রয়োজন, বিশেষ করে রাশিয়ার আগ্রাসী আচরণের কারণে

বিস্তারিত...

পরমাণু চুক্তি না করলে পরবর্তী হামলা ‘অনেক ভয়ঙ্কর’ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানকে সতর্ক করে বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ে চুক্তি করতে না পারলে পরবর্তী হামলা আগের চেয়ে অনেক ভয়ঙ্কর হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আশা করছি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায়সঙ্গত চুক্তিতে রাজি হবে কোনো পরমাণু অস্ত্র নয়। সময় সীমিত, এখনই পদক্ষেপ নিতে হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪