| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভূমিকম্পের পর নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

ভূমিকম্পের পর নারায়ণগঞ্জ বন্দরে একটি তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিস্তারিত...

ভূমিকম্প: শ্রীপুরে পদদলিত হয়ে এক গার্মেন্টসেই শতাধিক আহত

গাজীপুরের শ্রীপুরে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় এক বহুতল পোশাক কারখানায় পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশির ভাগই নারী।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অভিযানে ২৯ অবৈধ ইটভাটা উচ্ছেদ

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে ২৯টি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এতে মোট বাইশ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে গত তিনদিনে রামগতিতে ৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালায় প্রশাসন। এ সময় উচ্ছেদের পাপশাপাশি ইটভাটা মালিকদের জরিমানাও করা হয়।

বিস্তারিত...

নরসিংদীতে ভূমিকম্পে নারী পুরুষসহ অর্ধশতাধিক আহত

নরসিংদীতে তীব্র ভূমিকম্পে অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নরসিংদীতে ভূমিকম্প অনুভব হয়। এসময় পুরো শহর কেপে উঠে। মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। নরসিংদী শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছে। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া জেলার ছয়টি উপজেলায় ভূমিকম্পে কমবেশি ক্ষতি হয়েছে।

বিস্তারিত...

নরসিংদীতে ভূমিকম্পে দেওয়াল চাপায় ছেলে নিহত, বাবা আইসিইউতে

নরসিংদীর গাবতলীতে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের ধাক্কায় বাড়ির দেওয়ালে চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার বাবা উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

ভূমিকম্পে গাজীপুরে শতাধিক শ্রমিক আহত

রাজধানী ঢাকাসহ অনূভুত হওয়া কয়েকটি জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর এলাকায় অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

বিস্তারিত...

দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে বিধবা মায়ের মানবেতর জীবনযাপন

যে বয়সে ছেলেদের ওপর নির্ভরশীলতা থাকার কথা, সেখানে প্রাপ্তবয়স্ক শারীরিক প্রতিবন্ধী ছেলে মেয়ের দেখাশুনা করতে হচ্ছে ৬০ বছরের এক বিধবা মাকে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একই পরিবারের প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এক বিধবা মা। অচেনা জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে পঙ্গু হয়ে বিধবা মায়ের বোঝা হয়ে অনাহার অর্ধাহারে জীবন যাপন করছেন তারা। কিন্তু কোন সহানুভুতি দেয়ার মত যেন কেউ নেই তাদের।

বিস্তারিত...

বিএনপির একগুঁয়েমি আর হটকারিতার কারণে দেশ স্বৈরাচারি অবস্থার দিকে ধাবিত হচ্ছে : আকন্দ

বিএনপি ইচ্ছাকৃতভাবে গণভোটকে অকার্যকর ও অর্থহীন করতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি তুলছে যা বাস্তবে কোনো ভাবেই যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বিস্তারিত...

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত দুই নারী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের একটি পুরোনো দেয়াল ধসে পড়ে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে লেক থেকে রমজানের লাশ উদ্ধার: আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরে জিমখানা সংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. লিমন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টায় নারায়ণগঞ্জ সদর থানাধীন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

মুন্সীগঞ্জে নির্যাতনের শিকার শিশু জুবায়েরের মৃত্যু, তিনজন আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরের কামারগাঁওয়ে নির্যাতনের শিকার ১১ বছরের শিশু জুবায়ের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির সৎমা রূপা বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

হলুদ–মরিচের গুঁড়ায় গো-খাদ্য, কাপড়ের রং মিশ্রণ, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার রাজাবাজারে আল-আমিন মসলা মিলে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত এ অভিযানে মসলার গুঁড়ায় বিপজ্জনক উপাদান মেশানোর প্রমাণ পাওয়া যায়।

বিস্তারিত...

বাউলশিল্পী ছোট আবুল সরকার আটক

ইসলাম অবমাননার অভিযোগে মানিকগঞ্জের জনপ্রিয় বাউলশিল্পী আবুল সরকারকে (ছোট আবুল) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ হিমেল। কেক কাটার পরিবর্তে তিনি মাদরাসার এতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন।

বিস্তারিত...

শ্রীপুরে কৃষকদের ভার্মিকোম্পোস্ট উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ

গাজীপুরের শ্রীপুরে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের নিয়ে ‘ভার্মিকোম্পোস্ট উৎপাদন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উদ্যোগে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জৈবসারের উপকারিতা, উৎপাদন কৌশল ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা পান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪