বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, একটি দল বলছে নারীদের ৫ ঘন্টার বেশি কাজ করতে হবে না। ভবিষ্যতে এরা বলবে ‘নারীদের কাজই করতে হবে না। নারীদের ঘড়ে বসিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে।’
মাদারীপুরের কালকিনি উপজেলায় সৌদি প্রবাসী মো. সাইফুল ইসলাম মুন্সী (২০) হত্যার মামলায় গ্রেফতার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশগাড়ী–লক্ষীপুর সড়কের স্নানঘাটা এলাকায় নিহতের বাড়ির সামনে এ কর্মসূচি পালিত হয়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এ বছর রোপা আমন ধান যেন সোনালি স্বপ্ন হয়ে নেমে এসেছে কৃষকের মাঠে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি, আধুনিক কীটনাশক ব্যবস্থাপনা এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমে এবার উপজেলার চাষিদের মুখে লেগেছে তৃপ্তির হাসি। সর্বত্র বিরাজ করছে বাম্পার ফলনের উচ্ছ্বাস।
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বিএনপির নেতাকর্মীরা বুধবার (১৯ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মশাল মিছিল করেছেন।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: ইসরাইল হাওলাদার (ডিআইজি, বিপি-৭০৯৮১০৪৫৫৩)। বুধবার (১৯ নভেম্বর) তিনি জিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় এক আবাসিক কলোনিতে ভয়াবহ আগুন লাগেছে, যার ফলে সেখানে থাকা টিনশেডের ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রুমেল পাঠান নামের এক ব্যক্তির আবাসিক কলোনিতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কলোনির একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র আগুনের কারণে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
গাজীপুর টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাসি ডাঙ্গী গ্রামে আজও জীবন্ত বিস্ময় হিসেবে পরিচিত ১৩০ বছর বয়সী ফুল কুমারী। এত বয়সেও তার মুখে আছে দাঁত, মাথার চুল আধপাকা, এখনো নিজে হাঁটতে পারেন, নিজ হাতে ভাত খেতে পারেন।
গাজীপুর সদর উপজেলার বাগের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কেমিক্যাল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
কিশোরগঞ্জ- করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের দালাল হেলাল উদ্দিন সাধির , কুয়েতে তেল কোম্পানিতে চাকরির কথা বলে হাতিয়ে নেয় সাড়ে ৩২ লাখ টাকা
সাভারের আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় ইটভাটা মালিক ও শ্রমিকেরা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নারায়ণগঞ্জ সদর উপজেলালর ফতুল্লা-ধর্মগঞ্জ এলাকায় একটি পলির দানা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত ১৫ অক্টোবর দিবাগত মধ্যরাতে মহাখালী ওয়্যারলেস গেইটে বৈশাখী টেলিভিশনের পাশের গলিতে এক অস্ত্রধারী ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন হেলমেট পরে তিন–চার রাউন্ড গুলি করে চলে যায়। ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজধানীর গুলিস্তান মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশেই হোটেল রমনা সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বলে জানা যায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রমনা হোটেলের পার্শবর্তী ৬ তলা বিশিষ্ট ভবনের ৩ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা কোটি টাকার ঝুট পুড়ে গেছে। পাশাপাশি, গুদামের পাশের একটি কক্ষে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে