ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকার সড়কের পাশে থামিয়ে রাখা একটি শ্রমিকবাহী বাসে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের বাসটির সামনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রথমে স্থানীয়রা চিৎকার শুরু করেন এবং দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
রাজধানীর তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এবং আমতলী মোড় এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জানে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পর মহাখালীর আমতলী মোড় এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পানির ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
শনিবার (১৬ নভেম্বর) রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জে বাসস্ট্যান্ডে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আহত দুই রিক্সাচালক
ঢাকার ধামরাইয়ে ডি-লিঙ্ক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত
গোপালগঞ্জে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা দায়ের হয়েছে। সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় দায়ের হওয়া এই মামলাগুলোতে নাম-ঠিকানাসহ ২০০ জন এবং অজ্ঞাতনামা মিলিয়ে মোট ৯১০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেউপুর গ্রাম ও আশপাশের এলাকার সাধারণ মানুষের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের সকল আন্দোলন-সংগ্রামে জীবন ও রক্ত দিয়েছে শ্রমিকেরা। জুলাই বিপ্লবে শহীদ হওয়াদের ৮০ ভাগই শ্রমিক-মজদুর। দেশে সেই শ্রমিকদের অধিকার এবং শ্রমিক রাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামের বাংলাদেশ গঠন করতে হবে।
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তোফাজ্জেল বিশ্বাস নামের এক শিক্ষক নিহত হয়েছেন। রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হরিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে শনিবার সন্ধ্যায় তাকে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলার বিদ্যালয়গুলো হয়ে উঠছে অনিরাপদ ও অরক্ষিত মাদকের আখড়া। অনেক ক্যাম্পাসে বহিরাগত বখাটেদের আড্ডা ও মাদকের আসর চলছে হরহামেশাই।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শনিবার (১৫ নভেম্বর) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
আজ রোববার রাত আড়াইটার দিকেজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় পেট্রোলবোমা' নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। ব্যাংক কর্মীরা জানায়, মধ্যরাতে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে ৭-৮ জন যুবক অতর্কিতভাবে কয়েকটি পেট্রোলবোমা ছুড়ে মারে। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার ভেতরে এবং দুটি বাইরে পড়ে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।
সাভারে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসে থাকা চালক লাফিয়ে বের হয়ে প্রাণে রক্ষা পান।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় নাহেদুর রহমান পারভেজ নামে একজনকে মারধর ও তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে