| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আগারগাঁওয়ে গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিস্তারিত...

যশোর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

যশোর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং নতুন শিক্ষক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিজস্ব ভবনে এই কর্মশালা আয়োজিত হয়। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার কৌশল এবং পাঠদানকে শিক্ষাবান্ধব করতে এই প্রশিক্ষণ।

বিস্তারিত...

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

আশুলিয়ায় শ্রমিক বহনকারী চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বাসটিতে শ্রমিক না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে অনেক প্রাণ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

গোয়ালন্দে খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে বাংলা মদ

রাজবাড়ীর গোয়ালন্দে সরকার অনুমোদিত দেশি মদের দোকানে নিত্যপণ্যের মতো সবার কাছেই অবাধে মদ বিক্রি হচ্ছে। অভিযোগ উঠেছে প্রতিদিন ভোর থেকেই দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে মদ কিনছেন নানা বয়সী ক্রেতা। যাদের বেশিরভাগেরই নেই মদ ক্রয়ের অনুমোদন।

বিস্তারিত...

পুলিশের গাড়ির সামনে যুবলীগ-ছাত্রলীগের মিছিল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর)

বিস্তারিত...

কোটালীপাড়া থানায় ককটেল হামলা, তিন কনস্টেবল আহত

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল হামলায় তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলা ঘটে।

বিস্তারিত...

ভাঙা রাস্তা মেরামত করলেন জামায়াতের নেতাকর্মীরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া–হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা মেরামত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।

বিস্তারিত...

নিউমার্কেটের গাউছিয়া মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকে আগুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ব্যাংকের ভেতরে থাকা কম্পিউটার, প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সিংগাইর বাজার রোডে অবস্থিত ব্যাংকটিতে আগুন লাগে।

বিস্তারিত...

আওয়ামী লীগের শাটডাউনে সাড়া দেয়নি নারায়ণগঞ্জবাসী

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচির প্রভাব পরেনি নারায়ণগঞ্জ। ভোর থেকে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কর্মমুখী মানুষ ছুটচ্ছেন নিজের কর্মস্থলে। পাশাপাশি মার্কেটগুলো খুলা রয়েছে।

বিস্তারিত...

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাইজদী–রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে এবং এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট–সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করলো ছাত্রলীগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বিস্তারিত...

কটিয়াদীর বিলে নীরবে সৌন্দর্য ছড়াচ্ছে সাদা শাপলা

ভোরের সূর্য ওঠার আগেই ফুটে আছে সারি সারি সাদা শাপলা। ঝিরিঝিরি বাতাসে দুলছে ফুলগুলো। পানকৌড়ি আর সাদা বকের আনাগোনা, পাখির কিচিরমিচির শব্দ, স্বচ্ছ টলমল পানিতে ভাসছে অসংখ্য সাদা শাপলা।

বিস্তারিত...

কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিলো দুর্বৃত্তরা

আওয়ামী লীগের ডাকা শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিস্তারিত...

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন

আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪