| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজবাড়ীতে ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত ৭

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মনোয়ার নামে এক অটোরিকশাযাত্রী নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বিস্তারিত...

১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে রাজু আহমেদ (৩৫) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাসির উদ্দীন কালুর সুস্থতা কামনায় শরীয়তপুরে দোয়া

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

প্রেমিককে হত্যা মামলায় তরুণী রিমান্ডে

রাজধানীর মহাখালীতে রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মাসুম মিয়াকে গোপনাঙ্গ কেটে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার তার কথিত প্রেমিকা বিউটি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এ আদেশ দেন।

বিস্তারিত...

মধুখালীর বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার

ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় একটি বাড়ির কাঁচা বাথরুমের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

রূপগঞ্জে বৃদ্ধার গলাকেটে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে তার ঘরের ভেতর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা ঘোষণা করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির।

বিস্তারিত...

ছেলেকে দেখতে এসে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলেকে দেখতে এসে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়ামসংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়, আর বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে।

বিস্তারিত...

নেত্রকোণায় নিজ বসতঘরে যুবককে গলা কেটে হত্যা

নেত্রকোণা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামে নিজ বসতঘরে মাহফুল মিয়া ওরফে মাসুল (যুবক) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) ভোরে নিজ কক্ষ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুল মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি নিজ বাড়িতেই বসবাস করতেন।

বিস্তারিত...

খনাখন্দে নরসিংদীর প্রধান সড়ক, বৃষ্টিতে বাড়ে দুর্ভোগ

নরসিংদী শহরের আরশীনগর থেকে নরসিংদী পৌরসভা পর্যন্ত প্রায় এক কিলোমিটার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে খনাখন্দে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও পথচারীদের।

বিস্তারিত...

গাজীপুর সিটির ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বিস্তারিত...

বোমা সন্দেহে মহাসড়কে আতঙ্ক, ব্যাগে মিলল কাপড়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে শনিবার রাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা সন্দেহে পুলিশ, র‍্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে অভিযান চালায়।

বিস্তারিত...

নাসিকের সঙ্গে আলোচনা করে ময়লা ফেলার স্থান নির্ধারণ: ডিসি

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের দুই পাশে ময়লা-আবর্জনার স্তূপমুক্ত রাখতে এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সঙ্গে আলোচনা করে ময়লা-আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বিস্তারিত...

জামায়াত হতাশা থেকে নানা আন্দোলনের হুশিয়ারি দিচ্ছে: কৃষদলের সভাপতি

জামায়তে ইসলামী ক্ষমতায় যেতে না পেরে এখন হতাশা থেকে নানা আন্দোলনের হুশিয়ারি দিচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন “যারা নির্বাচনের আগে ধর্মপ্রাণ মুসলমানদের জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে পায়নি, তারা এখন হতাশা থেকে নানা আন্দোলনের বক্তব্য দিচ্ছে। বিএনপিকে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪