ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ইউনুস শেখ (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস শেখ ডাঙ্গী ইউনিয়নের খইয়া গ্রামের মৃত শেখ আদেল উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নারায়ণগঞ্জে আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে প্রায় সাড়ে তিন লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিরল আকারের একটি কাতল মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের এই বিশাল মাছটি বিক্রি হয়েছে ৪৮ হাজার ৪৫০ টাকায়, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সরকারি চাল পরিবহন নিয়ে বিতর্কের জেরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ আলমকে বদলি করা হয়েছে। তাকে মুন্সীগঞ্জে কারিগরি খাদ্য পরিদর্শক হিসেবে বদলির নির্দেশ দিয়েছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলা। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও মন্ডল সিরামিকের সহযোগিতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। বিশেষ অতিথি ছিলেন পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।
রসিংদীতে ট্রেনে কাটা পড়ে আসাদ উল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫এপ্রিল) দুপুরে শহরের আরশিনগর এলাকায় ঢাকা অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ উল্লাহ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মনির মিয়ার ছেলে। সে নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
দালালের প্রলোভনে না পড়ে বিদেশ যাওয়ার সময় সবাইকে জেনে ও লাভ-ক্ষতির বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোঃ সামসুজ্জামান।
বাংলা নববর্ষকে ঘিরে নারায়ণগঞ্জের বছর ঘুরে আবারও শুরু হলো পাঁচশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ‘বউ মেলা’। এ মেলা পহেলা বৈশাখে থেকে শুরু হয়ে ৩ দিনব্যাপী আয়োজিন হবে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর হরিহরপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় ধর্ষণ, ব্ল্যাকমেইলের অভিযোগের এক সিরিয়াল যৌন অপরাধীরকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে গত দেড় মাসে একই ধরনের ১০ ভুক্তভোগীর সন্ধান পায় পুলিশ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিণ সীমান্তে কলিমাজানি বাজার সংলগ্ন লৌহজং নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। দেড় বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘসূত্রতায় প্রকল্পটি এখন এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ এপ্রিল) কারা কর্তৃপক্ষের আয়োজনে কঠোর নিরাপত্তার মধ্যেও দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।
চলতি অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান ও তিল ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।