রাজবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী “গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার টেপড়া চেয়ারম্যান বাড়ি এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া (২২) শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের রাহাত আলীর ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদারীপুর সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) মাদারীপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৮ সালে ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে প্রায়ই ট্রেনে ভ্রমণ করতেন মো. মফিজুল ইসলাম (৬০) নামে এক যুবক। আসা যাওয়া পুরোটাই বিনা টিকিটে। হঠাৎ অর্ধশতাব্দী পর তার অনুশোচনা শুরু হয় বিনা টিকিটে ভ্রমণ নিয়ে। তিনি টাকা পরিশোধ করতে চান। দীর্ঘদিন ধরে উপায় খুঁজছিলেন। অবশেষে গতকাল বুধবার (৮ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে সেই রেল ভ্রমণের ২০ হাজার টাকা পরিশোধ করে দীর্ঘ দিনের অনুশোচনা দূর করলেন মফিজুল।
রাজধানীর পল্টনে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামী জুবায়ের আহামেদ (২২) গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
: রাজবাড়ীতে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)-কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর এলাকার মো. হান্নান মৃধার ছেলে।
নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে ইন্দোনেশিয়ান জাতের ‘চাপাই-কোপাই’ মরিচ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এক চীনা নাগরিক। উচ্চ ফলন ও লাভজনক হওয়ায় এ মরিচকে দেশে সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারের নিচ থেকে পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ
আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনে গাজীপুরের কাপাসিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮এপ্রিল) সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে বাসচাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার হাতিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামে আড়াই বিঘা জমিজুড়ে মরিচখেত। প্রতিটি গাছে ঝুলছে ১২-১৬ ইঞ্চি লম্বা মরিচ। ভার রক্ষায় প্রতিটি গাছেই দেওয়া হয়েছে ছোট ছোট খুঁটি।
রাজবাড়ীর পাংশায় জমির আইল কাটাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এসময় আহত হন আরো ২ জন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর পৌরসভাকে আধুনিক ও উন্নত নগর ব্যবস্থাপনায় রূপান্তরের লক্ষ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।