| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, ছিন্নভিন্ন দেহ উদ্ধার

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীতে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের শরীর ছিন্নভিন্ন হয়ে মাথা, হাত ও দেহের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পিস্তল হাতে যুবকের ভিডিও ভাইরাল, দাবি ‘খেলনা’

কুষ্টিয়ায় পিস্তল হাতে কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে থাকা পিস্তলটি আসল নয়, এটি খেলনা বলে দাবি করেছেন সানজিদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সানজিদ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি ভিডিও ছড়িয়ে দিয়ে তাকে ও তার বাবা আব্দুল মাজেদকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় খোকসায় নৈশপ্রহরীদের বেঁধে ৫ দোকানে ডাকাতি

কুষ্টিয়ার খোকসার একটি বাজারের নৈশপ্রহরী ও দুই ব্যবসায়ীকে বেঁধে রেখে তিনটি স্বর্ণের দোকানসহ ৫টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। তবে পুলিশ দাবি করছে ডাকাতি নয়, চুরির মত ঘটনা ঘটেছে

বিস্তারিত...

বাগেরহাটে ১০ নারী উদ্যোক্তার মাঝে প্রণোদনা উপকরণ বিতরণ

কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে বাগেরহাটে ন্যাচারাল ফুড কালার ও ডাই কালার উৎপাদনে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ নারী উদ্যোক্তার মাঝে প্রণোদনা প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

এই বুঝি মেয়ে ফিরে আসবে’তিন মাস ধরে নিখোঁজ রাফিয়া, দ্বারে দ্বারে বাবা

মেয়ের বয়স মাত্র ১৪ বছর। তিন মাস আগে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর আজও তার কোনো সন্ধান পাননি বাবা পি এম রাজুল ইসলাম। মেয়েকে ফিরে পাওয়ার আশায় প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি), পরে মামলা এবং সর্বশেষ বাগেরহাটের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। কিন্তু এত কিছুর পরও মেয়ের সন্ধান না পাওয়ায় একদিকে পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন, অন্যদিকে জীবিকার তাগিদে স্কুলের চাকরিও করতে হচ্ছে তাকে।

বিস্তারিত...

কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু

দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগার পর মারা গেছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলাম (৬৮)। সোমবার গভীর রাতে কোটচাঁদপুরের সিনেমা হলপাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিস্তারিত...

কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু,আহত-২

কুষ্টিয়ায় ধানের ক্ষেতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তেফাজ্জেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বিস্তারিত...

দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম

দীর্ঘ দুই মাস কারাভোগের পর জামিনে বাগেরহাট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেলায়াত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

বিস্তারিত...

কুষ্টিয়া ভেড়ামারায় একদিনে কুকুরের কামড়ে আহত ২২

কুষ্টিয়ার ভেড়ামারায় একদিনে কুকুরের কামড়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ ২২ জন আহত হয়েছেন। এর মধ্যে বাহিরচর ইউনিয়নের ৬৮ পাড়ায় ১২ জন এবং মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার ১০ জন রয়েছেন।

বিস্তারিত...

প্রেসক্লাব যশোর নির্বাচন: সভাপতি পদে শওকত-টুকুন মুখোমুখি

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি পদকে ঘিরে।

বিস্তারিত...

অভয়নগরে গলা কাটা মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল মল্লিক নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।

বিস্তারিত...

জামায়াত ছেড়ে শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৬০ জন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৬০ জন সদস্য। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের মাধ্যমে তাঁরা দলে যোগদান করেন।

বিস্তারিত...

জামায়াত ছেড়ে শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৬০ জন

যশোরের শার্শার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৬০ জন সদস্য। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোরে শার্শা উপজেলায় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিস্তারিত...

অভয়নগরে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল যুবকের

যশোরের অভয়নগরে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগবাবুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত ইমন উপজেলার রাজঘাট জাফরপুর এলাকার ইব্রাহিম বাবুর ছেলে।

বিস্তারিত...

বেনাপোলে দ্রুতগতির পরিবহনের চাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

যশোরের শার্শায় বেনাপোল-যশোর মহাসড়কে দ্রুতগতির পরিবহনের ধাক্কায় সোনিয়া (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার সন্ধ্যায় মহাসড়কের নতুন বাজার সংলগ্ন নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া শার্শা উপজেলার বয়লাপুতা গ্রামের বাসিন্দা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪