| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নড়াইল জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মীদের ৭ মাস বেতন বন্ধ

ড়াইল জেলা হাসপাতালে কর্মরত ৪৫ জন আউটসোর্সিং কর্মী গত ৭ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

যশোরের গাতিপাড়ায় পল্লী চিকিৎসক খুন

যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এই নৃশংস হত্যকাণ্ডের ঘটনা ঘটে।

বিস্তারিত...

যশোরে পোস্টাল ভোট বাতিল ২৭৮৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে পোস্টাল ব্যালটে ভোটের ব্যাপক সাড়া মিলেছে। ভোট গণনার পূর্ব পর্যন্ত জেলা বা দেশের বাইরে থাকা ২৪ হাজার ৭২১ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিস্তারিত...

যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

যশোর শহরকে পবিত্র রমজান মাসে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। তবে উচ্ছেদকারীদের বিকল্প ব্যবস্থা না করে প্রায়ই উচ্ছেদ অভিযান পরিচালনা করে লাভের লাভ কিছুই হচ্ছে না—এমনটিই বলছেন সচেতন মহল।

বিস্তারিত...

যশোর শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন ছুরিকাঘাতে নিহত

যশোরের শার্শা উপজেলায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। নিহত আল আমিন (স্থানীয়ভাবে আলামিন নামে পরিচিত) উপজেলার নাভারণ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

বিস্তারিত...

সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যকে বাগেরহাটে সমাহিত

ময়মনসিংহের ফুলপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট মো. রেজাউল করিমের মরদেহ সামরিক মর্যাদায় নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

বিস্তারিত...

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কেসমত আলী (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছে।

বিস্তারিত...

সেবায় ব্যর্থ শৈলকুপা পৌরসভা, কর দিলেও মিলছে না নাগরিক সুবিধা

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা-এ মিলছে না প্রত্যাশিত নাগরিক সেবা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সেবার মান যেন পরিষদের চেয়েও নিম্নমানের। শহরজুড়ে ভাঙাচোরা সড়ক। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর রাত নামলেই অন্ধকারে ডুবে যায় অধিকাংশ এলাকা। এর সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করেও মিলছে না কোন সেবা।

বিস্তারিত...

শিক্ষকদের টাকায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের অভিযোগ মহেশপুর ইউএনও’র বিরুদ্ধে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১১২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬৯টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়।

বিস্তারিত...

মোল্লাহাটে খালে দোকান ও অবৈধ সার বিক্রির অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা এলাকায় সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ এবং লাইসেন্স ছাড়া রাসায়নিক সার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় শফিক ফকিরের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

বিস্তারিত...

অভয়নগরে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময়

যশোরের অভয়নগরে “সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

বিস্তারিত...

মাগুরায় দুই মোটরসাইকেল সংর্ঘষে এক ব্যক্তি নিহত

মাগুরা শালিখা উপজেলার মাগুরা - যশোর মহাসড়কের কৃষ্ণ পুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় দুই মোটরসাইকেলের সংর্ঘষে সৌমেন মন্ডল (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বিস্তারিত...

এ্যাড. আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পেয়েছেন এ্যাড. মো. আসাদুজ্জামান এমপি। মন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ হয়েছে তার সংসদীয় এলাকা ঝিনাইদহের শৈলকুপায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিলর‍্যালী বের করেন।

বিস্তারিত...

ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহোদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২) কে ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

ভারতের হোম থেকে ৩–৭ বছর পর দেশে ফিরল ২৮ বাংলাদেশি শিশু

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে ৩ থেকে ৭ বছর থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছে বাংলাদেশি ২৮ শিশু। ফেরত আসাদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে। অধিকাংশের পিতা-মাতা ভারতে কারাগারে সাজাভোগ করছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বেনাপোল চেকপোস্টে ভারতীয় কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করেন। এ সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, বিজিবি, এবং দুই দেশের মানবাধিকার সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪