একই টেস্ট ম্যাচে প্রয়োজন অনুযায়ী লাল ও গোলাপি—দুই ধরনের বল ব্যবহারের প্রস্তাব অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরীক্ষামূলকভাবে নতুন এ নিয়ম চালু করা হচ্ছে, তবে খারাপ আলোর কারণে খেলা ব্যাহত হওয়ার পরিস্থিতিতেই কেবল গোলাপি বল ব্যবহারের সুযোগ থাকবে।
নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো হার দেখল বাংলাদেশ। রোববার অনুষ্ঠিত ম্যাচে ডাচদের কাছে ৮ রানে পরাজিত হয়েছেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
ওয়ানডে অভিষেকেই ব্যাট ও বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখলেন ২১ বছর বয়সী অলরাউন্ডার আরাফাত মিনহাস। তার অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ব্যাট ও বল—দুই বিভাগেই চোখে পড়ার মতো উন্নতি করেছেন অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নারীদের আরেকটি অর্জনের খবর এলো আম্পায়ারিংয়ে। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি।
আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় ক্রিকেটাররা এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আর সেখানেই পালন করছেন ঈদ।
ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম ঘোষণার মুহূর্তটি যেন আবেগের এক বিস্ফোরণ হয়ে আসে নেইমারের জীবনে। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরার সুখবর শুনে কান্না থামাতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। পুরো রাত নির্ঘুম কাটিয়ে একের পর এক পুরোনো ভিডিও দেখে আবেগে ভেসেছেন তিনি।
বিশ্ব ক্রিকেটের খেলাশৈলী, গতি ও আধুনিকতা ধরে রাখতে খেলার নিয়মে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লাল বল, সাদা বল ও গোলাপি বলের ক্রিকেটীয় কন্ডিশনে একাধিক সংশোধনী আনার প্রস্তাব আলোচনায় আছে। এসব প্রস্তাব অনুমোদন পেলে একই ফরম্যাটের ম্যাচে ভিন্ন রঙের বল ব্যবহারের মতো নজিরবিহীন পরিবর্তনও দেখা যেতে পারে।
২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি দেড় মাস। শুক্রবার থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ খেলবেন একই দলে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আপাতত সংক্ষিপ্ত বিরতিতে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ঈদের ছুটির পরই আবার ব্যস্ত সূচিতে ফিরতে হবে তাদের। সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা কম হওয়ার আভাস ছিল, শেষ পর্যন্ত নিরুত্তাপ নির্বাচনই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২২ মে) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
অনেক জল্পনা কল্পনা ছিল। ক্রিস কোলম্যান নাকি বার্ন্ড স্টর্ক, এই প্রশ্ন বহুদিন ধরেই ঘুরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আশেপাশে। কিন্তু শেষমেশ বাংলাদেশের কোচ হয়ে এলেন গায়ানার সাবেক কোচ থমাস ডুলি। আজ এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে বাফুফে।
আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। এই আসরে অংশ নিতে যুক্তরাজ্য সফরে যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল।
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসার নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেট অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তারা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।