রাজধানীর উত্তরার দুটি ফিলিং স্টেশনে তেলের সংকট দেখা দিয়েছে। বুধবার দুপুরে দেখা যায়, আজমপুরের কসমো ফিলিং স্টেশন ও আব্দুল্লাহপুরের উত্তরা ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেন বিক্রি সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাম্প দুটিতে তেলের কোনো সরবরাহ না থাকায় বিক্রি শুরু করা সম্ভব হচ্ছে না, কিন্তু তেলের আশায় মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট উল্লেখ করে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র ও সাধারণ জনগণের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে জোরালো অবস্থান নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যুদ্ধময়দানে প্রতিপক্ষের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা যাবে না। তাই জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদাতা ও অংশগ্রহণকারীদের জন্য প্রদত্ত দায়মুক্তি (ইন্ডেমনিটি) জাতীয়ভাবে সম্মত হতে হবে।
আগামী ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয় গোধূলি। মূলত বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকায় এ বৃষ্টি বলয়ের নাম রাখা হয়েছে গোধূলি। বৃষ্টি বলয়টির নামকরণ করেছেন আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক সংগঠন বিডব্লিউওটির পরিচালক ওমর খৈয়াম।
নীলফামারীর একটি কলেজে নিবন্ধনবিহীন শিক্ষককে নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর নামে ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর প্রেক্ষিতে দুদক তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে। এদিকে, সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ভুয়া পদ সৃষ্টি করে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
নীলফামারীর সৈয়দপুরের শহীদ তুলশিরাম সড়কে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি শাখার ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব হয়ে গেছে। গত দুই বছর ধরে টাকাগুলো সরানো হয়েছে। যা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা আলিমুল আল রাজি তমালের বিরুদ্ধে। বর্তমানে তিনি পলাতক।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছেছে। এই ডিজেল দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং মজুত স্বাভাবিক রাখতে আমদানি করা হয়েছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছেছে। গত
ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতি সপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখুন। কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকুন। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সুহেল দাউদের নেতৃত্বে এফবিআই’র চার সদস্যের এক প্রতিনিধিদল বুধবার (
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেন, আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর। বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে
দেশে জ্বালানি তেল সরবরাহে রেশনিং প্রয়োগের পর পেট্রোল পাম্পগুলোতে বিশৃঙ্খলা এবং দীর্ঘ সারির সৃষ্টি হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পাম্প মালিকরা।
রাজধানীর উত্তর বাড্ডায় খেলার সময় দেওয়াল ভেঙে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন এখনো পেন্ডিং রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, এসব আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে আবারও মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার (১১ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।