| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ও নিয়ম অনুসরণ করে বক্তব্য দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়। এখানে কথা বলতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে।

বিস্তারিত...

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

বিস্তারিত...

ছিনতাইকারীর হামলায় ওসি আহত, গুলিবিদ্ধ দুই

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হয়। আটক করা হয়েছে চারজনকে।

বিস্তারিত...

পরীমণি-কাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সরকারি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য পরিচালনা পর্ষদ চায় সচেতন গ্রাহক ফোরাম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হারানো সুনাম ও গ্রাহক আস্থা পুনরুদ্ধারে সৎ, যোগ্য ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। একই সঙ্গে ব্যাংকের বর্তমান সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত...

হত্যা মামলায় জামিন পেলেন আবুল বারকাত

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকার জোগান দেওয়া হবে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিস্তারিত...

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

দেশের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম, শিক্ষক, অবকাঠামোসহ চারটি মূল স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার একটি দীর্ঘমেয়াদি রূপরেখা নিয়ে এগোচ্ছে।

বিস্তারিত...

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি প্রক্রিয়া আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় নথিপত্র আজ মঙ্গলবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুবাইয়ে তার গ্রেপ্তারের তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে একটি মামলায় আদালত ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বিস্তারিত...

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

ভারতের দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে চলা আলোচনা ও বিভ্রান্তির বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে তাকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি; বরং একটি নির্দিষ্ট স্থানে বসতে দেওয়া হয়েছিল।

বিস্তারিত...

রামিসা হত্যা মামলা: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ফৌজদারি মামলায় অভিজ্ঞ একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন।

বিস্তারিত...

মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে তারা সড়কে অবস্থান নিলে ওই গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

আদ্-দ্বীনের অন্য শাখাগুলোর কার্যক্রমে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আদ্-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখার কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট শাখার বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা পুরো প্রতিষ্ঠানের অন্যান্য ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যদি তারা প্রচলিত আইন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিধিবিধান মেনে পরিচালিত হয়।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার

‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) এবং জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র বিজি প্রেস থেকে সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং বর্তমানে সেগুলোর যাচাই-বাছাই চলছে। এ প্রক্রিয়া শেষ হলেই হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার শুনানি শুরু হতে পারে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪