আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বাস্তবসম্মত নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি মনে করে, বিদ্যমান এক কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থাকেই আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা উচিত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জাতীয় সংলাপে এ আহ্বান জানান সিপিডির গবেষকরা। ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহি নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক সংলাপের আয়োজন করে সিপিডি।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাংলাদেশ মিশন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্তে ভারত। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঢাকায় ভারতীয় হাইকমিশন ও চারটি সহকারী হাইকমিশন প্রধানদের তড়িঘড়ি করে সরিয়ে নিচ্ছে দেশটি। এর আগে বাংলাদেশে কোন বিদেশি মিশনে কেবলই রাজনৈতিক কারণে দায়িত্বশীল কূটনীতিকদের এভাবে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।
রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হওয়ার অভিযোগ পুলিশের কাছে করেছে মালিকপক্ষ। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
সদ্য সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বাংলাদেশে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংস্থাটি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগোতে হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এর সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া দুই গুম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিএফআই-এর সাবেক ৫ প্রধানসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২ দফতরে পাঠানো হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টে একথা জানান তিনি।
রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের যেকোনো সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বায়ুদূষণের দিক থেকে আজও শীর্ষ অবস্থানে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর দাঁড়ায় ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা ঢাকা জেলার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় বৈঠকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
বাহরাইনের স্বরাষ্ট্র, শ্রম ও আইন এবং বিচার ও ধর্ম মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।