বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি কয়েক বছর ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ আবারও সংশোধন করছে সরকার। এর মাধ্যমে এরই মধ্যে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি ধারা যুক্ত করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাবেন এবং তদন্তাধীন মামলাও বাতিল হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে রাত সাড়ে ৯টা, রাত ১০টা ও রাত ১২টার দিকে পরিচয়হীন তিনটি মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গত এক সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ২২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
চার মাস ধরে রাজধানীর বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। বৃষ্টিতে ফসল নষ্ট ও মৌসুম শেষের অজুহাতে বিক্রেতারা লাগামহীন দাম ধরে রেখেছেন। বর্তমানে পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ এর ঘরে। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাড়তি দাম দেখা গেছে।
লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। শুক্রবার (১০ অক্টোবর) তারা ঢাকায় পৌঁছাবেন।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ক্রমেই বাড়ছে। বাণিজ্যিক লেনদেন ও প্রবাসী আয়ের কারণে প্রতিদিনই মুদ্রা বিনিময়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশি টাকার বিপরীতে বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিচে দেওয়া হলো—
ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই বিশেষ বিমানে করে তাকে আঙ্কারায় নেওয়া হতে পারে। তবে বিষয়টি নিয়ে তারা শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি।
বিশ্ব ডিম দিবস আজ। ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় ডিম দিবস। ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’ স্লোগান সামনে রেখে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো পালন করছে এবারের দিবসটি।
সাইবার হামলার আশঙ্কায় দেশের সবগুলো বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে যুক্তরাজ্যের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরের সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পাশাপাশি ১০টি বিশেষ নির্দেশনাও পাঠিয়েছে সংস্থাটি।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের আশপাশে কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না বলে জানিয়েছে পুলিশ।
বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন।
২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
সমস্যাগ্রস্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (পিএলসি), গ্লোবাল ইসলামী ব্যাংক (পিএলসি), ইউনিয়ন ব্যাংক (পিএলসি), এক্সিম ব্যাংক (পিএলসি) ও সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি) এই ব্যাংক একীভূত করে নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এ ব্যাংকের মূলধন হিসেবে সরকার ২০ হাজার কোটি টাকার অর্থ সহায়তা দেবে।